ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন,প্রয়োজনে ভাস্কর্যগুলোর নিরাপত্তা দিতে প্রতিটি ভাস্কর্যের সামনে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়াও রাজধানীর ভাস্কর্যগুলোর নিরাপত্তায় পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি। কর্তৃপক্ষের মাধ্যমে ভাস্কর্যের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে পুলিশ সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। শনিবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন ।
এ সময় তিনি বলেন, ‘ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’ করোনার দ্বিতীয় ঢেউয়েও সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।
রংপুর টাউন হলে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,একটি চক্র দেশে পরিকল্পিতভাবে ভাস্কর্য ভাঙচুর করছে। এদের সম্মিলিতভাবে রুখে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ‘আজকে বাঘা জ্যোতিনেরটা ভেঙ্গেছে কালকে অন্যটা ভাঙবে। এটা তো মাত্র শুরু করেছে তারা। শুরুতেই যদি তাদেরকে আঘাত করতে না পারি তাহলে তারা পরিকল্পিতভাবে এগুচ্ছে। এটা শুধু ভাস্কর্য ভাঙ্গা নয়, এটা আমাদের মূল চেতনাকে আঘাত করা
তীব্র শীত ও শৈত্য প্রবাহে দুর্ভোগে পড়েছেন লালমনিরহাট ও কুড়িগ্রামের সাধারণ মানুষ। প্রতিনিয়ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। বুধবার দুই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় বিকেল থেকেই বাড়ে ঠান্ডা। ঘন কুয়াশায় হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। চারদিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। চরাঞ্চল ও গ্রামগুলোতে শীতবস্ত্রের অভাবে কষ্টে ছিন্নমূলরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। তবে পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ এ প্রাণ গেল ২৭ জনের, আর নতুন করে আক্রান্ত হলেন আরো এক হাজার ৬৩২ জন। এ নিয়ে মোট আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৯৫ হাজার ৮৪১ জনে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ১৫৬ জন।বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪০টি পরীক্ষাগারে ১৮ হাজার ৩২টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ২২ হাজার ৫৩৭টি। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৬৩২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৯৫ হাজার ৮৪১ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৫৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৬২২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ২৯ হাজার ৩৫১ জনে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৫ নং ব্রিজ এলাকায় ছোটো ছোটো কয়েকটি দুর্ঘটনা ঘটায় যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের দুই পাশে দেখা দেয় তীব্র যানজট। আজ সকাল ৯ টার দিকে কুয়াশা কিছুটা কমে আসলে গাড়ি চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলার হালিমুজ্জামান জানান, কুয়াশার রিকটার স্কেল ৪০ শতাংশে নেমে আসায় বেশিরভাগ সময় যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। কুয়াশা কিছুটা কমে আসলে উভয় পারে অন্তত একটি করে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। এখনও কুয়াশা রয়েছে। ফলে যান চলাচল স্বাভাবিক হয়নি।
রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় রংপুর সুগারমিলে আজ সকাল থেকে চিনিকলের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন শ্রমিক ও আখচাষীরা। চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতিও পালন করছেন তারা। কারখানা চালু রাখা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয় বিক্ষোভ কর্মসুচি থেকে। এ সময় শ্রমিকরা জানায়, কারখানাটি বন্ধ হয়ে গেলে কয়েক লাখ মানুষকে মানবেতর জীবনযাপন করতে হবে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কভিড-১৯) ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন সাত হাজার ৮৯ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৭৯৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৯২ হাজার ৩৩২ জনে।করোনাভাইরাস শনাক্তে একদিনে ১৪০টি ল্যাবে ১৬ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮টি নমুনা ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৬৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ০৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৯৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৩ হাজার ৮৪৫জন হয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজে এবং ফ্রিজ থেকে পুরো ঘরে আগুন লেগে দুইটি বসত ঘর পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামে।
ক্ষতিগ্রস্ত দুই কৃষকের নাম রবিউল এবং ফজলু রহমান। দুইটি বসত ঘর পুড়ার পাশাপাশি সাত বছরের একটি মেয়ের শরিরের কিছু অংশ পুড়েছে বলেও জানা যায়। এই অগ্নিকান্ডে তাদের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাঁচ-ছয় দিনের মধ্যে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের পশ্চিমাঞ্চলে হতে পারে হালকা বৃষ্টি। আবহাওয়ার অধিদপ্তর বলছে, সারাদেশে বেশ কয়েকদিন ধরে বেশি কুয়াশা পড়ছে। যা কয়েকদিনের মধ্যে কমে যাবে। তবে, শীতের তীব্রতা বেড়ে শৈত্য প্রবাহের আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তিনি জানান, ঘন কুয়াশার দুই-একদিনের মধ্যে কোথাও কোথাও কমে আসবে। তাপমাত্রা আরো কমবে তবে, সেটি মঙ্গল বা বুধবার দেশের পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টির পর। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগি সেলসিয়াস, আগেরদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, গত কয়েক দিনের ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। বাড়ছে শীতজনিত রোগ। সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে ছিন্নমূল মানুষের। বাংলাদেশে শীতের দাপট মূলত চলে জানুয়ারি মাসজুড়ে। ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৩ সালের ১১ জানুয়ারি সৈয়দপুরের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। এর আগে, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হতে নেওয়া।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে আজ মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানিয়েছেন, টার্মিনাল নির্মাণকাজের পাইলিংয়ের সময় শ্রমিকেরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো দেখতে বোমাটির সন্ধান পান। বিষয়টি দ্রুত বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বোমাটির ভেতরে সক্রিয় বিস্ফোরক রয়েছে। নিষ্ক্রিয় করতে তা ময়মনসিংহে বিমানবাহিনীর রসুলপুর ঘাঁটির ফায়ারিং রেঞ্জে নেয়া হয়েছে।
এদিকে, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ এলাকায় আরও বোমা আছে কি না খুঁজে দেখছে বিমানবাহিনী। এ ছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।