ডিসিএন বাংলা, ডেস্ক নিউজঃ মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৪৪ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫২৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন। আজ সোমবার (৩০শে নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন। এর আগে রোববার (২৯শে নভেম্বর) দেশে আরও ১ হাজার ৭৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৯ জন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে মোরসালিন নোমানি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান খান নির্বাচিত হয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ২০২১ সালের ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ ১৮ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি তিনটি পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন – নারী বিষয়ক সম্পাদক পদে রীতা নাহার, জনকল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ এবং প্রচার সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল।
ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, মুরসালিন নোমানী (বাসস), নজরুল ইসলাম মিঠু (জার্মান নিউজ এজেন্সি) ও শাহনেওয়াজ দুলাল (সময়ের আলো)। সাধারণ সম্পাদক পদে আবু আল মোরছালীন বাবলা (চ্যানেল আই), মসিউর রহমান খান (সমকাল) ও তোফাজ্জল হোসেন (খোলা কাগজ) প্রতিদ্বন্দ্বিতা করেন।
জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন সাড়ে ১৪ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ছয় কোটি ২১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় চার কোটি মানুষ।
জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় কোটি ২১ লাখ ৫৮ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ১৪ লাখ ৫০ হাজার ৫৭৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটি ৯৭ লাখ ৫৭ হাজার ১৩০ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩২ লাখ ৩৮ হাজার ৪৩৩ জন এবং মারা গেছেন দুই লাখ ৬৬ হাজার ১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫০ লাখ ২৩ হাজার ৬৩ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৯০ হাজার ২৭২ জন, মারা গেছেন এক লাখ ৭২ হাজার ৫৬১ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৮১ হাজার ৪৩৬ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৯২ হাজার ৯১৯ জন, মারা গেছেন এক লাখ ৩৬ হাজার ৬৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ০২ হাজার ২৬৭ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ চার হাজার ২৪২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ৫৯৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট লাখ তিন হাজার ৫৮১ জন। ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬৮১ জন, মারা গেছেন ৪ হাজার ৭৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৯৬৫ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত চার লাখ ৬০ হাজার ৬১৯ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ছয় হাজার ৫৮০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন লাখ ৭৫ হাজার ৮৮৫ জন। দ্য ডেইলি স্টার থেকে নেওয়া।
বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন- প্রধানমন্ত্রী ***
ডিসিএন বাংলা, ডেস্ক রির্পোটঃ
যমুনা নদীতে নির্মিত হচ্ছে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু। আজ রবিবার (২৯ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলসেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে রেলমন্ত্রী বলেন, এটি চালু হলে রেল যোগাযোগের ক্ষেত্রে একটি মাইল ফলক তৈরি হবে। এছাড়া, যাত্রী সেবার মান বৃদ্ধির পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। বঙ্গবন্ধু সেতুর ৩শ’ মিটার উজানে নির্মাণ করা হবে দেশের সবচে বড় রেল সেতুটি।
৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘের ডাবল লেনের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুটি হলে একদিকে যেমন বাঁচবে সময়, তেমনি প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যেরও। জাপান-বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১৬ হাজার ৭শ’ ৮০ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে জাইকা। ২০২৪ সালের আগস্টে এর কাজ শেষ হবার কথা রয়েছে। সূত্র: ডিবিসি
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদে হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দুষছে দেশটি। শুক্রবার দামাবন্দ এলাকায় মোহসিন ফখরিজাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় আততায়ীরা। এ সময় তার দেহরক্ষীর সাথে গোলাগুলি হয় হামলাকারীদের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা ফখরিজাদেকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে, এতে কোনো বিদেশি রাষ্ট্রের মদদ রয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
জাভেদ জারিফ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের এই কাজের নিন্দা’ করার আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় জারিফ বলেন, সন্ত্রাসীরা আজ বিশিষ্ট ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে। এই হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছেন তিনি। ইরানের পরমাণুবিজ্ঞানীকে হত্যার ঘটনা এটাই প্রথম নয়। ২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে দেশটির চারজন বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে থাকে ইরান। সর্বশেষ আজকের হামলার জন্যও ইসরায়েলকে দায়ী করেছে ইরান।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৯০৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন হল। আর গত এক দিনে মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৫৮০ জনে দাঁড়াল। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ২০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন হয়েছে। গত ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
সেলিমপুত্র ইরফানের নৌ-কর্মকর্তা ওয়াসিফকে মারধরের মামলার তদন্ত শেষ পর্যায়ে। অভিযোগপত্র জমা হতে পারে ডিসেম্বরেই। সিসিটিভি ফুটেজ দেখে, ইরফানসহ ৫ জনের সম্পৃক্ততা পেয়েছেন গোয়েন্দারা। এর মধ্যে চার জন গ্রেপ্তার হলেও, পলাতক পঞ্চম আসামি। তাকে শনাক্ত করে গোয়েন্দারা বলছেন, তিনি ইরফানের আরেক দেহরক্ষী। ওয়াসিফকে মারধরেও জড়িত তিনি। পাশাপাশি খোঁজ চলছে, ঘটনাস্থল থেকে যে গাড়িতে করে ইরফান চলে যান সেটির।
তদন্তে আসামিদের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রমাণ হয়েছে বলেও জানিয়েছেন গোয়েন্দারা। এসব তথ্য-প্রমাণসহ ডিসেম্বরেই অভিযোগপত্র জমা দেয়া হবে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে দেহরক্ষী জাহিদ এরই মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ������^f� �ҝ
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে। ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে আয়োজিত করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসকদের মাঝে উন্নতমানের এন-৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
করোনার গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন করারও নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, বৈশ্বিক এ মহামারি সত্বেও বাংলাদেশ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফরেন কারেন্সি রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব। একটি অশুভ মহল বৈশ্বিক মহামারির এই মানবিক সংকটকে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবিলা আরো সহজতর হতো এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কম হতো। জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবেন এবং এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিএনপি মহাসচিব সম্প্রতি রাজধানীর ৩টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে যে দাবি করেছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঘটনাটি রহস্যজনক তো বটেই। তবে এ রহস্যের পিছনে কারা আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোন ষড়যন্ত্র অগ্নিসংযোগের ঘটনায় আছে কিনা সেটা তদন্তের পরে বেরিয়ে আসবে। এই ঘটনা স্বাভাবিক নাকি নাশকতা এবং এর সঙ্গে যারাই জড়িত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। বিএনপি নিজেরা আগুন সন্ত্রাস করে সরকারের ওপর দোষ চাপায়, কাজেই অগ্নিসংযোগ ঘটনাও তারা যত দোষ নন্দ ঘোষের ওপর চাপানোর পূরানো অভ্যাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে।
এসময় ওবায়দুল কাদের ডাক্তার মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং অভিনেতা আলি যাকেরের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। ধানমন্ডি প্রান্তে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
মার্কিন ইলেক্টোরাল কলেজ জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেই হোয়াইট হাউজ ত্যাগ করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদেরকে এমনটি জানান ট্রাম্প। এদিকে এখনো ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করছেন ট্রাম্প। জানা গেছে, আগামী মাসেই মার্কিন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হবে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।
বাংলা নাট্যাঙ্গনের আরেকটি কিংবদন্তী, উজ্জ্বল নক্ষত্র নিভে গেলো। অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের পাড়ি জমালেন ওপাড়ে। আজ শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী যাকের। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, গত ১৫ নভেম্বর আলী যাকেরকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
প্রায় চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। এছাড়া করোনা পজিটিভও ছিলেন। আলী যাকেরের জন্ম রতনপুর ইউনিয়নে। তিনি ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। ছোট পর্দায় ও মঞ্চে সমানভাবে জনপ্রিয় ছিলেন তিনি।