পদ্মা সেতুর দুই প্রান্তে দ্রুতগতিতে এগিয়ে চলছে রেলপথ নির্মাণ কাজ। পদ্মা সেতুর রেললিঙ্ক প্রকল্পে রাজধানী ঢাকাকে যুক্ত করতে চলছে এখন পুরো দমে কাজ চলছে।
প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন জানান, পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল নেটওয়ার্ক আগামী বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে চালু করার টার্গেট নিয়ে নির্মাণ হচ্ছে রেল অবকাঠামো।
পদ্মা সেতু ঘিরে দেশের রেল নেটওয়ার্কে যুগান্তকারী পরিবর্তনে কাজ চলছে দ্রুতগতিতে। সেতুর দুই প্রান্তে রেল সংযোগ প্রকল্পে রাজধানী ঢাকাকে যুক্ত করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল অবকাঠামো ঘিরে চলছে কাজ।
রেল স্টেশন তৈরি, রেল লাইন, রেল সেতু ও রেল কালভার্টসহ পুরো প্রকল্প জুড়ে রেল অবকাঠামো এখন দৃশ্যমান।
ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙা পর্যন্ত যেতেই চোখে পড়ে এক্সপ্রেসওয়ের পাশ ধরে রেলের কাজে ব্যবহার করা হচ্ছে ভারি যন্ত্রপাতি। কাজের সঙ্গে সম্পৃক্ত প্রকৌশলীরা বলছেন মান ঠিক রেখে যথা সময়ে প্রকল্প সম্পন্ন করার টার্গেট নিয়ে কাজগুলো এগুচ্ছে।
প্রকল্প পরিচালক বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। আর ২০২২ সালের বিজয় দিবসে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চালুর লক্ষ্যেই এখন কাজ চলছে।
ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্প সম্পন্ন হলে দূরত্ব কমবে ১৯০ কিলোমিটার।
দীর্ঘ পাঁচ মাস পর ৫ জনের মরদেহ বুঝে পেয়েছেন নারায়ণগঞ্জের হাসেম ফুড ও বেভারেজ কারখানায় নিহতদের স্বজনরা।
দীর্ঘ অপেক্ষার পর স্বজনের দেহাবশেষ বুঝে পেয়ে কিছুটা হলেও স্বান্তনা খুঁজে পাচ্ছেন তারা। এ নিয়ে নিহত ৫১জনের মরদেহই হস্তান্তর করল সিআইডি।
বড় বোন লাবণ্যের মরদেহ শনাক্ত হয়েছে শুনে ছোট্ট জিহাদ বায়না ধরে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় আসার। বোনের মরদেহ বুঝে পেতে তার এই অপেক্ষা ঢাকা মেডিকেলের মর্গের সামনে বসে থাকা এক কিশোরের। জীবিত কিংবা মৃত মেয়ের খোঁজে বহু জায়গায় ঘুরেছেন মা জোছনা বেগম। মায়ের সঙ্গে বেড়াতে গাইবান্ধা সুন্দরগঞ্জের গ্রাম থেকে ঢাকায় এসে সাধ হয় কারখানা ঘুরে দেখার। আর এই সাধই কেড়ে নিয়েছে লাবেণ্যের প্রাণ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ঢাকা মেডিকেলের মর্গের সামনে হাসেম ফুড ও বেভারেজ কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় মরদেহ বুঝে পেতে ভিড় করেন স্বজনরা। সিআইডি পুলিশ একে একে বুঝিয়ে দেয় পুড়ে যাওয়া পাঁচজনের মরদেহ।
এ সময় নারায়ণগঞ্জ সিআইডির অ্যাডিশনাল এসপি জীবন কান্তি সরকার বলেন, ডিএনএ ম্যাচিং করতে সমস্যা হওয়ার কারণেই দীর্ঘ সময় লাগলো মরদেহ হস্তান্তরে। এ ঘটনায় নিহত ৫১ জনের মরদেহই হস্তান্তর করা হলো।
গত ৮ জুলাই বিকেলে রুপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার করা হয় আরও ৩ জনের কঙ্কাল। এর আগে ৪৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে সিআইডি।
আবাসিক হোটেলে মেয়ের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা গ্রহণেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক আদেশে তাকে সাময়িক বহিষ্কার করে খুলনা মেট্রোপলিটন পুলিশ। ওই পুলিশের বিরুদ্ধে গত বুধবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর সুন্দরবন হোটেলে ওই নারীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেন। ওই রাতেই অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলার মোংলা থেকে শিশুকন্যা ও এক ভাগ্নেকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য খুলনায় আসেন ওই নারী। তবে সিরিয়াল না পাওয়ায় রাতে থাকার জন্য নগরীর সুন্দরবন হোটেলে মেয়েকে নিয়ে ওই নারী থাকেন। রাত সোয়া ২টার দিকে হোটেল বয়কে নিয়ে পুলিশ পরিচয়ে রুমে প্রবেশ করেন মো. জাহাঙ্গীর আলম। এরপর হুমকি-ধামকি দিয়ে হোটেল বয়কে রুম থেকে তাড়িয়ে দেন। রাত ২টা ৩০ মিনিটের দিকে ভয়-ভীতি দিয়ে জোর করে ওই নারীকে ধর্ষণ করেন জাহাঙ্গীর। এসময় ওই নারী ও তার মেয়ের চিৎকারে হোটেল বয় ও অন্যরা এগিয়ে আসলে জাহাঙ্গীর পালিয়ে যায়। পরে ভাগ্নে সবশুনে হোটেল মালিককে বিষয়টি জানালে সে এসে হোটেলের মেইন গেট তালাবদ্ধ করে রাখে এবং পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে এবং আসামিকে আটক করে।
এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়মিত মামলার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার মো. শাহজান শেখ বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
ভুক্তভোগী ওই নারীকে বুধবার (৮ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ওসিসি থেকে ভুক্তভোগীকে রিলিজ দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মিরপুর বিভাগের কাফরুল থানা থেকে সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলামের মোবাইল ফোন চুরি হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ফোনটি চুরি হয়।
এর আগে ৩টায় কাফরুল থানায় একটি সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলন শেষ করে সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম থানা ত্যাগ করে বের হতে গেলে তার একটি মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়নি। পরে থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।
থানার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের খোঁজাখুঁজির পর একটি মোবাইল ফোন পাওয়া গেছে বলে জানানো হয়। তবে খুঁজে পাওয়া ফোনটি আদৌ মঈনুল ইসলামের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, মহামারি করোনভাইরাসের সংক্রমণ রোধে টিকার বুস্টার ডোজের প্রয়োগে অ্যাপ আপডেট ও তালিকা তৈরির কাজ শিগগিরই শেষ হবে। এরপরই শুরু হবে বুস্টার ডোজ প্রয়োগ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের স্কুল কলেজ খুলেছে। আমি বুঝতে পারি না যার পিছনে যে কঠিন পরিশ্রম লোকজনে করছে। অনেক চেষ্টার ফলে আজকে আমরা স্বাভাবিক জীবন-যাপন করছি এটা বারবার ভুলে যাই। যখন আমরা যখন কষ্টে পড়ি, তখন সমালোচনা করি। কিন্তু সমালোচনা করা প্রয়োজন সেটা গঠনমূলক সমালোচনা। আপনি একটা লোককে বিচার করবেন সে কি বলল, এটা বড় কথা না সে কি করল সেটা বড় কথা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব ডাক্তার চোখের সেবা দিয়ে থাকেন তারা এখানে উপস্থিত আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় বড ডাক্তার তারা এখানে আছে। আমাদের সার্ভেটা খুবই প্রয়োজন এর মাধ্যমে আমরা জানতে পারি কতগুলো লোক এখানে অন্ধত্ববরণ করেছে। আমরা জানতে পারলাম যে বাংলাদেশের সাড়ে ৭ লাখ অন্ধ আছে। আরও জানতে পারি কিভাবে অন্ধত্ববরণ করেন। আমরা কারণা জানলে সেটি রোধ করার ব্যবস্থা সম্পর্কেও জানতে পারব।
জাহিদ মালেক বলেন, সার্ভে রিপোর্টে আমরা শুনলাম খুবই ভালো একটা রেজাল্ট। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সকল ক্ষেত্রে এগিয়ে আছে। বিদ্যুতে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ লেখাপড়ায় অনেক এগিয়ে গেছে আমাদের আইটি সেক্টর উন্নত হয়েছে হয়েছে, রপ্তানি বেড়েছে।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ উন্নত হয়েছে আমরা বুঝতে পারি না। যখন করোনা হলো তখন সব বন্ধ ছিল কিন্তু তখন মানুষ কি করেছে, চিকিৎসা কোথায় নিয়েছে। দেশের ১৭ কোটি লোকের চিকিৎসা হচ্ছে অর্থাৎ সব ক্ষেত্রে চিকিৎসা অনেক উন্নয়ন হয়েছে। চিকিৎসা ব্যবস্থা একটা ব্যাপক এটা অন্যান্য জিনিসের সাথে তুলনা করলে ভুল হবে। এই মন্ত্রণালয়ের কাজগুলোকে একটি সমুদ্রের মতো সেই কমিউনিটি ক্লিনিক থেকে শুরু হয় এবং ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের কাজ চলে। কাজে বিরাট একটা এরিয়াতে কাজ চলে যা মানুষ ধারণাই করতে পারে না। সরকারিভাবে তিন লাখ আর বেসরকারিভাবে আরও পাঁচ লাখ লোক কাজ করে।
তিনি বলেন, সার্ভে রেজাল্ট খুব ভালো এসেছে। বাংলাদেশে ৩৫ শতাংশ অন্ধত্ব কমেছে, এটা একটা বিরাট পাওয়া। আমার একটা হিসাব করলাম বসে যে এক লাখ ১৬ হাজার কম ব্যক্তি অন্ধত্ববরণ করেছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ১০০ জনের মধ্যে ১৯ জনের কিছু না কিছু চোখের সমস্যা আছে। যদিও বিশ্বের স্ট্যাটিসটিকস হলো ১০০ জনের মধ্যে ৩০ জনের কিছু না কিছু চোখের সমস্যা থাকে। বাংলাদেশে তার কম আছে এবং পঞ্চাশোর্ধ্ব যারা আছে তাদের মধ্যে ১.৫০ শতাংশ সমস্যা আছে। ভারতে ১.৭৫ পাকিস্তান আরও বেশি।
মন্ত্রী আরও বলেন, আমাদের ঢাকা একটি আই ইনস্টিটিউট হয়েছে সেখানে প্রধানমন্ত্রী নিজেও যা চোখ দেখিয়েছে। এই ইনস্টিটিউট এ হাজার হাজার রোগীরা চিকিৎসা করেয়েছে। আমাদের গোপালগঞ্জে আরেকটি আই হসপাতাল করা হয়েছে এবং আমাদের সামনের পরিকল্পনা শুরু হয়ে গেছে। সেখানে ডিজিটাল পদ্ধতিতে বিশেষজ্ঞদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।এবং আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে যে কমিউনিটি ভিশন তৈরি করা হয়েছে সেটা ছড়িয়ে দেওয়া হোক যেন সবাই চিকিৎসা পায়।
দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর কোভিড আক্রান্ত খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পেলে জানানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলার গৌরনদীতে উপজেলা পর্যায়ে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, জয়িতা অমলা রানী, বীনা রানী হালদার প্রমুখ। সভা শেষে উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে নারী জাগরনের সংগীত পরিবেশন করা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে বাস চাপায় রহিমা খাতুন (৭) নামের প্রথম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন সদর উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে গড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ছিল।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মা ফরিদা খাতুনের সাথে কালীগঞ্জ থেকে কাপড় কিনে বাড়ি ফিরছিল। পথে ছালাভরা নামক স্থানে এসে ইজিবাইকের ভাড়া দেওয়ার সময় শিশু রহিমা দৌড়ে রাস্তা পাওয়ার হওয়ার চেষ্টা করে। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
কালীগঞ্জ থানার ওসি মোহা. মাহফুজুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে কিন্তু চালক পলাতক রয়েছে। নিহত শিশুটির লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে আগামী ৫ জানুয়ারির ইউপি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ নৌকার ৮ প্রার্থীকে একমঞ্চে উঠিয়ে হাত জোড় করে ভোট চেয়ে কাঁদলেন এবং নৌকার প্রার্থীদের একমঞ্চে উঠিয়ে পরিচয় করিয়ে দিয়ে তিনি সব ভেদাভেদ ভুলে গিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান তিনি।
আগামী ৫ জানুয়ারির ইউপি নির্বাচনে শ্রীপুর উপজেলার নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৫০ বছরে পা রেখেছে। এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতির দায়ে সাজা পাওয়া ব্যক্তিকে বিদেশ নেয়ার কথা বলা বিএনপির দ্বৈত নীতি। বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি নিয়ে দলটির আন্দোলনের সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, তারা দুর্নীতি নিয়ে এত কথা বলে আবার দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য কান্নাকাটিও করে। তাদের এ ধরনের দ্বৈত মানসিকতা কেন?
বিএনপি নেতারা সহানুভুতি চায়, ক্ষমতায় থাকাকালে তারা কতখানি সহানুভুতি দেখিয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে তার সাজা মওকুফ করে বাড়িতে থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমি আমার যতটুকু ক্ষমতা আছে সেটি ব্যবহার করে তার সাজা স্থগিত করে বাসায় থাকার এবং চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা যতটুকু দিয়েছি তা কি যথেষ্ট না?
পরে যুবলীগের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা ও যুব সমাজের জন্য বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমি যুবলীগকে ধন্যবাদ জানাই করোনাকালীন সময় তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, খাদ্য এবং চিকিৎসা সহায়তা দিয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় অক্সিজেন সিলিন্ডারের যোগান দিয়েছে। পরে আশ্রয়ণ প্রকল্পে ১০ লক্ষ মানুষকে গৃহ নির্মাণ করে দেয়াসহ সরকারের বিভিন্ন উন্নয়নে যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।