প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তি কোন সভ্য সমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
বঙ্গভবনের পাশে টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা ও কটূক্তিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনে একাত্মতা জানান শিক্ষামন্ত্রী।
ওই মানববন্ধনে তিনি আরও বলেন, বিএনপি সব সময় অপরাজনীতি করে, দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে।
মানববন্ধনে অংশ নেন শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও। পরে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল পোড়ানো হয়।
প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারের কাছে কার্যকরী মূলধন সুবিধা হিসেবে ৩০০ কোটি টাকা চেয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। একইসঙ্গে প্রতিষ্ঠান খোলার জন্য নিরাপত্তাও চেয়েছে তারা। গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া এবং কার্যক্রম পুনরায় শুরু করতে এ অর্থ সহায়তা চাওয়া হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) সহায়তা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আলাদা দুটি চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়েও পণ্য না দেওয়ার অভিযোগ ওঠেছিল। এ ছাড়া প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে।
ওমিক্রনের তাণ্ডবে গোটা বিশ্ব এখন আতঙ্কে। এরইমধ্যে প্রতিবেশী দেশ ভারতে ২৫ জনের শরীরের ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার এক বিবৃতিতে এ বিষয়ে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়তেই সীমান্তে কড়াকড়ি জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ সীমান্ত বন্ধ করে দেওয়া শুরু করেছে।
ভারতে এখনও পর্যন্ত যে ক’জন রোগীর শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গিয়েছে সবার উপসর্গ মৃদু। সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, ‘‘ভারতে যে ২৫ জন রোগীর শরীরে ওমিক্রন ধরা পড়েছে, তাদের কারও শরীরেই উপসর্গ গুরুতর নয়। অধিকাংশেরই উপসর্গ মৃদু।’’
বেশ কিছুদিন ধরেই বলিউডের গুঞ্জন ছিল অভিনেতা জাহির ইকবালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী সিংহ। কিন্তু চর্চা-বিতর্ক এড়াতে নাকি আড়াল রাখছিলেন সম্পর্ককে। তবে প্রেমিকের জন্মদিনে আর রাখঢাক করলেন না ‘শত্রুঘ্নকন্যা’। ইনস্টাগ্রামে খোলা চিঠি লিখে ফেললেন জাহিরের উদ্দেশে।
ইনস্টাগ্রামে লিখেন, ‘পৃথিবীতে যে মানুষটা আমাকে সব চেয়ে বেশি জ্বালাতে পারে, তাকে জন্মদিনের শুভেচ্ছা। আবার এই মানুষটার মতো সুন্দর কেউ কি আর আছে! কীভাবে এমন সম্ভব? তুমি কীভাবে একই সঙ্গে দু’রকম হয়ে আমার সঙ্গে থাকতে পার?’ এই পৃথিবীতে আসার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন।’
এই লেখার সঙ্গেই দু’টি ছবি জুড়ে দিয়েছেন সোনাক্ষী। প্রথম ছবিতে সোনাক্ষীর কাঁধে জাহিরের হাত। ক্যামেরা থেকে চোখ সরিয়ে আনমনে অন্য দিকে চেয়ে দু’জনেই। দ্বিতীয়টিতে নকল ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধে নেমেছেন তারা।
সোনাক্ষীর এই পোস্ট জাহিরের চোখ এড়িয়ে যায়নি। মন্তব্য বাক্সে নায়িকার উদ্দেশে তিনি লিখেছেন, ‘সে আমার প্রিয় বন্ধু’। সেই কবেই ‘কুছ কুছ হোতা হ্যায়’-তেও রাহুল খন্না (শাহরুখ খানের চরিত্র) বলে গিয়েছিল, ‘প্যায়ার দোস্তি হ্যায়’। অর্থাৎ বন্ধুত্বই প্রেম। তাই প্রকাশ্যে বন্ধুত্বের বুলি আওড়ালেও দু’জনের রসায়নে প্রেমের গন্ধ পাচ্ছেন অনেকেই। তবে কি সত্যিই এই নতুন নায়ককে মন দিয়েছেন সোনাক্ষী? প্রশ্নে তোলপাড় বলিউড থেকে অনুরাগীমহল।
২০১৯ সালে ‘নোটবুক’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন জাহির। ২০২২-এ সোনাক্ষীর সঙ্গেও পর্দায় দেখা যাবে জাহিরকে। সিনেমার নাম ‘ডবল এক্স এল’।
বলিউডের নতুন তারকা জুটি ক্যাটরিনা ও ভিকি। অনেক জল্পনা কল্পনা শেষে তারা নিজেরাই প্রকাশ করেছেন তাদের বিয়ের ছবি।
ক্যাটরিনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শনিবার (১১ ডিসেম্বর) ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম একাউন্টে প্রকাশ করেছে তার গায়ে হলুদের ছবি।
সেখানে দেখা যায়, সাদা রঙের লেহেঙ্গায় গোলাপী রঙের এর উড়নায় ঠোঁটে একে নিয়েছেন প্রাণবন্ত হাসি।
হলুদের অনুষ্ঠানে দেখা মিলেছে ভিকি কৌশলেরও। সারা গায়ে হলুদ মাখা অবস্থায় কয়েকটি ছবি শেয়ার করে এ তারকা জুটি। মুহূর্তেই তা নেট দুনিয়ায় ভাইরাল।
সড়ক-মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ, তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গাড়ি চালনার ক্ষেত্রে সবাইকে ফগলাইট জ্বালানোসহ গতিসীমার বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্ট সবার সহযোগিতা আশা করেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে পরিবহন শ্রমিকদের এ আহ্বান জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
বিএনপি নেতাদের গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন।
চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল? বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সাথে জড়িত ছিল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুঃখের সাথে বলেন, জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা,ষড়যন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে।
বিএনপি নেতারা গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে যে বক্তব্য দিয়ে যাচ্ছে তার বিপরীতে ওবায়দুল কাদের বলেন, দিন-রাত তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন, গণমাধ্যম স্বাধীন ও হস্তক্ষেপ মুক্ত থেকে কাজ করছে। প্রতিদিন কাগজ,সংবাদে, টকশোতে সরকারের সমালোচনা হচ্ছে। এজন্য তো কোনো গণমাধ্যমে কিংবা বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি বলেও।
বিএনপি নেতাদের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর ন্যূনতম কোনো হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।
বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা রায় নিজেদের পক্ষে গেলে বলে বিচার বিভাগ স্বাধীন, আর বিপক্ষে গেলে বলে বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে।বিএনপির এ দ্বৈত নীতি জনগণের কাছে এখন স্পষ্ট বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।