সংঘাত নয়, মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে তা প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর। করোনার কারণে নানা ঘাত প্রতিবন্ধকতার শিকার হলেও ন্যাশনাল ডিফেন্স কলেজের কার্যক্রম একদিনের জন্যও বন্ধ হয়নি। অনলাইনে চলমান ছিল প্রতিটি ক্লাস। প্রায় একবছরের এনডিসি কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনি শেষে কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন,বাংলাদেশের উপর কোনো আঘাত এলে তা প্রতিরোধে সশস্ত্রবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তি চায় বলেই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে কোনো সংঘাতে যায়নি। করোনার কারণে স্কুল খুলতে না পারার আক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। দেশের কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে না পারার কথাও তুলে ধরেন তিনি। তবে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যের কথা আবারো জানান শেখ হাসিনা। এক বছরের এনডিসি কোর্স শেষে এবার সনদ গ্রহণ করেন ৮২ জন কর্মকর্তা। এর মধ্যে সেনা, নৌ, বিমান বাহিনী, সিভিল প্রশাসন, পুলিশের পাশাপাশি রয়েছেন ১২ দেশের ১৫ জন বিদেশি কর্মকর্তাও। এছাড়া ওয়ার কোর্স সম্পন্ন করেছেন ৫২ জন।
পাঁচ-ছয় দিনের মধ্যে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের পশ্চিমাঞ্চলে হতে পারে হালকা বৃষ্টি। আবহাওয়ার অধিদপ্তর বলছে, সারাদেশে বেশ কয়েকদিন ধরে বেশি কুয়াশা পড়ছে। যা কয়েকদিনের মধ্যে কমে যাবে। তবে, শীতের তীব্রতা বেড়ে শৈত্য প্রবাহের আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তিনি জানান, ঘন কুয়াশার দুই-একদিনের মধ্যে কোথাও কোথাও কমে আসবে। তাপমাত্রা আরো কমবে তবে, সেটি মঙ্গল বা বুধবার দেশের পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টির পর। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগি সেলসিয়াস, আগেরদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, গত কয়েক দিনের ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। বাড়ছে শীতজনিত রোগ। সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে ছিন্নমূল মানুষের। বাংলাদেশে শীতের দাপট মূলত চলে জানুয়ারি মাসজুড়ে। ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৩ সালের ১১ জানুয়ারি সৈয়দপুরের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। এর আগে, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হতে নেওয়া।
বিতর্ক পিছু ছাড়ছে না টালিউড অভিনেত্রী ও ভারতীয় তৃণমূল সাংসদ নুসরাত জাহানের। শুক্রবার রাতে ছবি আঁকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে নুসরাত জাহানকে লক্ষ্য করে অনেকেই নেতিবাচক মন্তব্য। এবার খোলা পিঠের ছবি পোস্ট করে আলোচনায় তিনি।
নুসরাত যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে- পড়নে লাল শাড়ি, লাল ব্যাকলেস চোলি। লাল অন্তর্বাস। চুল মাথার ওপর তুলে ক্যাচারে আটকানো। চোখে রোদচশমা। সূর্যের দিকে মুখ করে দাঁড়ানো অভিনেত্রী। ছবি দেখে নেটদুনিয়ায় অনেকে সমালোচনা করছেন তবে এ নিয়ে নুসরাতের মাথাব্যথা নেই। ছবিতে ফলাও করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘আমাকে পড়তে চেষ্টা করো না। আমাকে পড়ে অনার্স পাস হবে না!’
যদিও এ নিয়ে কেউ কেউ মজা করছেন। এক অনুসারী লিখেছেন ‘ঠিক আছে। কোনও সমস্যা নেই। আমি তো কেবল উচ্চমাধ্যমিক পাস!’ আর টিভি হতে নেওয়া।