বৃহর্স্পতিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোভিডের ধাক্কায় গতবার পরীক্ষায় বসা হয়নি এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের। আর এবার প্রায় ২ বছর ৮ মাস পর এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের পরীক্ষায় মুখর হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
তবে কোভিডের কারণে এবারের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। এবার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়।
তবে এবারের পরীক্ষায়ও ভাবাচ্ছে কোভিডের নতুন ধরন ওমিক্রন। বাংলাদেশে এখনো শনাক্ত না হলেও বিশ্বের বিভিন্ন স্থানে এর বিস্তার জাগাচ্ছে উদ্বেগ। তবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এইচএসসি পরীক্ষা নিয়ে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। আর ওমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার।
কোভিড সতর্কতার কারণে অভিভাবকদের অহেতুক পরীক্ষা কেন্দ্র ভিড় না করার আহ্বান জানান নীতিনির্ধাকরা।
শীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে । যা স্থানীয় মুদ্রায় প্রতি ডলার ৮৫ টাকা ধরে দাঁড়ায় প্রায় ১ হাজার ২৭৫ কোটি টাকা। ঋণের এ অর্থ কুটির, মাইক্রো এবং ছোট আকারের উদ্যোগের প্রচার এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যয় করা হবে। সোমবার (২৯ নভেম্বর) শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়েছে। সরকারের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমং গিনটিং চুক্তিতে সই করেন। করোনা মহামারির পরে আর্থ-সামাজিক পুনরুদ্ধারের অংশ হিসেবে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।
ইআরডি সচিব বলেন, এডিবির ঋণ কোভিড-১৯ মহামারির সংকট মোকাবিলায় সহায়তা করবে। ক্ষতিগ্রস্তদের আর্থ-সামাজিক পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নেবে।