সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের পেছনে ধাক্কায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ চারজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন প্রাইভেটকারের যাত্রী। অপরজন স্থানীয় শিশু। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মহামারি কভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৩১। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এখন দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জন। বুধবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন।
উত্তরের সীমান্তবর্তী দারিদ্রপীড়িত জেলা কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনগণ। সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রীসভার ভার্চুয়াল সভায় ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২০’ এর খসড়া অনুমোদন হওয়ার প্রতিক্রিয়ায় জেলা জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবীসহ বিশিষ্টজনরা সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতাও প্রকাশ করছেন।
শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারের এই সিন্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, একটি বিশ্ববিদ্যালয় এ জেলার মানুষের প্রাণের দাবি। আওয়ামী লীগ সরকার শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এ জেলার মানুষের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত জেলার মানুষের শিক্ষার সুযোগ সম্প্রসারণের সাথে কৃষির আধুনিকায়ন ও দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। পাশাপাশি অর্থনৈতিক সূচকে কুড়িগ্রাম জেলার গুরুত্ব বেড়ে যাবে।
বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ্য এস এম আব্রাহাম লিংকন বলেন, ‘এই অনুমোদনের ফলে প্রমাণিত হলো যে মাননীয় প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে ঘিরে যে চিন্তা করেন তার প্রতিফলন হলো এবং তিনি কথা রাখা একজন নন্দিত মানুষ। তিনি কথা দিয়েছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় দেবেন তিনি তার প্রতিফলন ঘটালেন মন্ত্রীসভার অনুমোদন দিয়ে।’ তিনি আরো বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয় তৈরী হলে সেখানে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে ঘিরে নানা ধরনের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। কৃষি বিশ্ববিদ্যালয় হলেও এখানে যেন অন্যান্য বিষয়েও পড়াশোনারও সুযোগ তৈরী করা হয়।’ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি কৃষিভিত্তিক হলেও তাতে যেন সাধারণ বিষয়গুলোও অন্তর্ভুক্ত রাখা হয়, এমন প্রস্তাবনা দিয়ে আব্রাহাম লিংকন বলেন, ‘এতে করে আমাদের পাশ্ববর্তী জেলা ও সীমান্তবর্তী রাষ্ট্রগুলো থেকে অনেক শিক্ষার্থী এখানে শিক্ষা ও গবেষণায় আগ্রহী হবে।
ফলে এটি একটি সার্বজনীন প্রতিষ্ঠানে রূপ নেবে।’ তবে বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে এমন স্থান নির্বাচন করার পরামর্শ দেন তিনি। জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া প্রস্তাব অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। তিনি বলেন, ‘গত ৪ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কুড়িগ্রাম জেলার ভিডিও কনফারেন্সে আমি তাকে সবিনয়ে জানাই যে কুড়িগ্রামকে সবাই পশ্চাৎপদ এলাকা হিসেবে জানে। এখানকার মানুষ না চাইতেই তিনি জেলাবাসীর জন্য অনেক কিছু করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি কুড়িগ্রামকে কৃষি বিশ্ববিদ্যালয় উপহার দিলেন। মুজিব বর্ষে এ এক অনন্য পাওয়া।’ এই আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামকে অনেক কিছু দিয়েছেন।
আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ। আমি এখন জেলাবাসীকে আশ্বস্ত করছি যে, সামনের দিন প্রধানমন্ত্রী আমাদের একটি মেডিকেল কলেজের পাশাপাশি তার প্রতিশ্রুত অর্থনৈতিক অঞ্চল দেবেন। আমি নিজেও প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানাবো। আমরা জেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, আল্লাহ তাঁকে যেন সুস্থ্যতার সাথে দেশ পরিচালনার সামর্থ্য দেন। সূত্রঃ ডিবিসি নিউজ।
ডিএমপি হেডকোয়ার্টার্সে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইন- শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব “বড়দিন” ও ইংরেজি নববর্ষ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম আরোও বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষ্যে চার্চে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। পাশাপাশি খ্রিষ্টান অধ্যুষিত এলাকা ও প্রতিষ্ঠানে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। চার্চগুলোতে এলাকা ভিত্তিক বিভিন্ন সময়ে একাধিক প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করলে ভাল হবে। থার্টি ফার্স্ট এর নিরাপত্তা উপলক্ষে ডিএমপি কমিশনার বলেন, উন্মুক্ত স্থানে লোক সমাগম ও কোন পার্টি করতে দেয়া হবে না।
হোটেলে ডিজে পার্টির নামে কোন স্পেস বা কক্ষ ভাড়া দেয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে হোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। তবে কোন ক্রমেই ডিজে পার্টি করতে দেয়া হবে না।
হোটেলগুলোতে অনুষ্ঠানের কারণে রাস্তায় যেন অতিরিক্ত যানজটের সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে থার্টি ফার্স্ট নাইটে অনুষ্ঠান করা যাবে না। কমিশনার আরও বলেন, থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা থেকে বারগুলো বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খোলা রাখা যাবে। তবে যথারীতি রাত ০৮টার পর সকল ফাস্টফুড দোকানসহ মার্কেট বন্ধ থাকবে।
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে সমন্বয় সভায় গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে, প্রত্যেকটি চার্চে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে ঢুকতে দেয়া হবে। মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশী করা হবে। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। নিরাপত্তায় থাকবে ফায়ার টেন্ডার ও এ্যাম্বুলেন্স ব্যবস্থা। থাকবে চার্চ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। চার্চ এলাকায় কোন ভাসমান দোকান বা হকার বসতে দেয়া হবে না। কোন প্রকার ব্যাগ, পোটলা, বাক্স, কার্টন ইত্যাদি নিয়ে চার্চে আসা যাবে না। এছাড়াও, প্রতিটি অনুষ্ঠানস্থলের প্রবেশ পথে সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা, থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা, জীবানুনাশক অটো স্প্রে মেশিন অথবা টানেল বসানোর ব্যবস্থা করতে হবে।
চার্চের ফাদার ও দায়িত্বরত ব্যক্তিবর্গসহ সকল ভক্ত দর্শনার্থীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক। সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ অসুস্থ্য, বয়স্ক ও শিশু দর্শনার্থীদের অনুষ্ঠানে আসতে নিরুৎসাহিত করার পাশাপাশি অনুষ্ঠানস্থলে একমুখি চলাচল নিশ্চিত করতে হবে। সভায় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সূত্র- ডিএমপি নিউজ
অরণ্য কেয়ার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন রানার গ্রেফতার ও সঞ্চয়ের টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সদস্য ও প্রতারণার শিকার কর্মচারীরা সকাল ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ রোডে এ কর্মসূচী পালন করে। সমাবেশে ভুক্তভোগীরা অভিযোগ করেন ফাউন্ডেশনের নামে প্রতারণা, অর্থ আত্মসাত ও জালিয়াতির আশ্রয় নিয়ে সমস্ত অফিস গুটিয়ে নেয়া হয়েছে। তারা পরিচালকের গ্রেফতার ও বিচার দাবি করেছে। তাদের ভাষ্যমতে জলবায়ু পরিবর্তন রোধ ও সমাজসেবার নামে কথিত ‘অরণ্য কেয়ার ফাউন্ডেশন, ঝিনাইদহের শৈলকুপা, হরিণাকুন্ডুসহ ৩ জেলা থেকে ৫ কোটির বেশী টাকা হাতিয়ে নিয়েছে।
গাছের চারা বিতরণ, সেলাই প্রশিক্ষন ও প্রশিক্ষন শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন আর স্বল্প সূদে দীর্ঘ মেয়াদী লোন এবং বয়স্ক ভাতার কথা বলে ইউনিয়নে ইউনিয়নে সদস্য সংগ্রহ আর সঞ্চয় নেয়া হয়। এ বিষয়ে গণমাধ্যমে তথ্য ভিত্তিক প্রতিবেদন প্রকাশের পর ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট অফিসগুলি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানানো হলেও এখনো অধোরা হয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকসহ কর্মকর্তারা। উল্টো এই চক্রের হোতারা ফাউন্ডেশনের সদস্য ও কর্মচারীদের বিরুদ্ধে মামলার হুমকি ও অভিযোগ করছে। নিবন্ধন বিহীন কথিত অরণ্য কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন রানা এখনো বহাল তবিয়তে রয়েছে। উল্লেখ্য সংগঠনটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন ওরফে রানা মন্ডল ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া গ্রামের মৃত আইজুদ্দিন মন্ডলের ছেলে।
ডেস্ক নিউজঃ ঢাকা গত ১৯ ডিসেম্বর ২০২০ রোজ শনিবার রাত ৮:৩০ মিনিটের সময় ফকিরাপুলে একুশ বায়ান্ন প্রেস প্রিন্ট দোকানে সন্ত্রাসী হামলা চালায়।
চালায়।দোকানের মালিক এনামুল হক বাবু সাংবাদিকদের জানান আমার মামা রিয়াদুল ইসলাম আফজাল, মোহাম্মদ কামরুল হোসেন সহ অজ্ঞাত নামা ৬ থেকে ৭ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
সন্ত্রাসী হামলা আমার ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার ২ টি, প্রিন্টার ১ টি, লেজার মেশিন, নগদ অর্থ আনুমানিক ৪৫ হাজার টাকা সহ আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। সন্ত্রাসীরা বিগত দিন আগে আমি ও আমার বাই সোহাগ কে প্রাণনাশের হুমকি দিয়েছে এ বিষয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমি উল্লেখ্য ঘটনায় আইন ও বিচার চাই।