তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের রাজধানী ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক। আজ বুধবার সচিবালয়ের তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সাংবাদিকদের এ তথ্য জানান।
তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি আমরা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেব। বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের প্রতীক আর কামাল আতাতুর্ক হচ্ছেন তুরস্কের প্রতীক। এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করবো এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপিত হবে। শিগগিরই এই কাজ শুরু করা হবে। এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তুরস্কের রাষ্ট্রদূত জানিয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন তুরস্কের রাজধানী আঙ্কারাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষ্কর্য স্থাপন করবেন। একই সঙ্গে ঢাকায় আধুনিক তুস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের একটি ভাস্কর্য স্থাপন করবেন। আমরা আরো আলোচনা করেছি তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তানম্বুল ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামেও এ রকম কিছু করা যায় কি না সে ব্যাপারেও আলোচনা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে কীভাবে সাংস্কৃতিক বিনিময় হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তুরস্কের টিআরটি জাতীয় চ্যানেলে মুজিববর্ষ উপলক্ষে কিছু অনুষ্ঠান প্রচার করার বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে তার কথা হয়েছে। এছাড়া দুই দেশের সাংবাদিকদের মধ্যে কীভাবে প্রশিক্ষণ আদান-প্রদান করা যায় সে বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট হতে নেওয়া।
দেশে করোনা ভা্ইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ১৩ জন। এনিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৭১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ১৯৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৬৯ হাজার ৪২৩ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৮টি পরীক্ষাগারে ১৫ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৪১ হাজার ৭৪টি।
একই সময় রোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ১৯৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৬৯ হাজার ৪২৩ জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮২ দশমিক ১৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৫৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৮৫ হাজার ৭৮৬ জনে। করোনায় মৃত মোট মৃত্যু ৬ হাজার ৭১৩ জনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ১৪১ (৭৬ দশমিক ৫৮ শতাংশ) ও নারী এক হাজার ৫৭২ জন (২৩ দশমিক শূন্য ৪২ শতাংশ)। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।