ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করছেন। একটি শোরুম উদ্বোধন করতে সেখানে গিয়েছেন তিনি।
চট্টগ্রামে অপু বিশ্বাসকে একনজর দেখতে ঢল নেমেছে জনতার। এমনটাই দেখা গেছে এ নায়িকার শেয়ার করা ছবিতে। বুধবার (১৫ ডিসেম্বর) নিজের ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। লিখেছেন, ‘ওপেনিং।’
মঙ্গলবার আকাশপথে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছেন অপু বিশ্বাস। সে ছবিও শেয়ার করেছেন নিজের ফেসুবকে। জানতেই চাইলে ঢালিউড কুইন বলেন, একটি শোরুম উদ্বোধন করতে চট্টগ্রাম এসেছি। নাম অ্যান্টিক। এখানে এসে মানুষের প্রচুর ভিড় দেখতে পেয়েছি। এটি আমার জন্য বেশ আনন্দের। সাধারণ মানুষের ভিড় শোরুমের সামনের রাস্তা ব্লক হয়ে গেছে।
অপু বিশ্বাসের জন্য জনতার ঢল নতুন কিছু না। হাজারো ভক্তের হৃদয়ে অবস্থান করছেন এ সুন্দরী। এর আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিংয়েও অপুকে দেখতে ভিড় করেছিল জনতা। সেবার শুটিং বন্ধ করে দিয়ে হয়েছিল টিমকে। ঢাকায় চলেও এসেছিলেন অপু বিশ্বাস।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বেশ সরব। ভক্তদের আরও কাছাকাছি থাকার জন্য নিজের কাজের আডপেট নিয়মিত দেন তিনি। পাশাপাশি নিজের অসাধারণ সব ছবি শেয়ার করেও ঝড় তুলেন।
মাস খানেক আগে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। তাতে নজর আটকে গিয়েছিল নেটিজেনদের। ছবি সাদা স্লিভলেস গাউনের সঙ্গে হালকা গোলাপি রঙের ব্লেজারে দেখা গেছে অপুকে। ভিন্ন হেয়ার স্টাইলের সঙ্গে মানানসই মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে সোনালি রঙের ঘড়ি, আঙুলে আংটি।
ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। একের পর এক কাজ করে যাচ্ছেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরীমনির দুই ছবি ‘বিশ্বসুন্দরী’ ও ‘স্ফুলিঙ্গ’।
পরীমনি অভিনয় করছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায়। এতে শরীফুল রাজের সঙ্গে জুটি বেধেছেন এ নায়িকা। শরীফুল রাজের সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘প্রথম বা শেষ বলে কিছু নেই। দুজন একসঙ্গে কাজ করেছি এবং ভালো কাজ করেছি। বলতে পারেন পর্দায় দুজনের রসায়ন জমে গেছে। এটাই বড় কথা।’
বাস্তবেও জমে উঠেছে পরী-রাজের রসায়ন। এমন কথাই শোনা যাচ্ছে ফিল্মপাড়ায়। এ অভিনেতার সঙ্গে প্রেমের বিষয়ে দেশীয় সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, ‘শিল্পীর বাইরে আমি একজন প্রেমিকাও। আমি প্রকৃতির প্রেমে পড়ি, লেখার প্রেমে পড়ি, কাজের প্রেমে পড়ি, সিনেমার প্রেমে পড়ি। আমি তো প্রেম ছাড়া বাঁচতেই পারি না। প্রেম আমার অক্সিজেন। তবে বাস্তবে রাজের সঙ্গে রসায়ন জমে ওঠার ব্যাপারে নো কমেন্টস। এতটুকুই বলি, ‘গুনিন’-এ আমি রাবেয়া, রাজ হলো রমিজ।’
সরকারি অনুদানের ‘মুখোশ’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। ‘সোহানা’ চরিত্রে এ সিনেমায় দেখা যাবে তাকে। তার বিপরীতে ‘শায়ান’ চরিত্রে দেখা যাবে রোশানকে। তাদের সঙ্গে আছেন মোশাররফ করিম। ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘মুখোশ’ সিনেমাটি। ইফতেখার শুভ’র ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন তিনি।
এছাড়া পরীমনি অভিনয় করছেন রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমায়। এরমধ্যে সিনেমাটির ৩৫ ভাগ শুটিং শেষ হয়েছে। প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুক। পরিচালক জানিয়েছেন, ডিসেম্বরে শেষ লটের চিত্রায়ণ হবে। চট্টগ্রামে চলছে সেট নির্মাণের কাজ। ১২ ডিসেম্বর থেকে চিত্রায়ণে অংশ নেবেন পরীমনি। শুটিং চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
এছাড়া অরণ্য আনোয়ারের ‘মা’ আর চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ সিনেমাতেও অভিনয় করবেন পরীমনি। শিগগিরই সেগুলোর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।