ঢাকাই সিনেমার নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। দেখতে দেখতে মঙ্গলবার ‘দুই নয়নের আলো’ খ্যাত এই নায়িকা ক্যারিয়ারে ৩১ বছরে পদার্পণ করেছেন।
১৯৯৩ সালের ১৫ অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় শাবনূরের। সম্প্রতি দেশে ফিরে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ ও চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ নামের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। বিরতি ভাঙার এই খবরে ভক্তরাও ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন।
ডিসিএন বাংলা/বি.নি.