বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন- প্রধানমন্ত্রী ***

ডিসিএন বাংলা, ডেস্ক রির্পোটঃ
যমুনা নদীতে নির্মিত হচ্ছে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু। আজ রবিবার (২৯ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলসেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে রেলমন্ত্রী বলেন, এটি চালু হলে রেল যোগাযোগের ক্ষেত্রে একটি মাইল ফলক তৈরি হবে। এছাড়া, যাত্রী সেবার মান বৃদ্ধির পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। বঙ্গবন্ধু সেতুর ৩শ’ মিটার উজানে নির্মাণ করা হবে দেশের সবচে বড় রেল সেতুটি।
৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘের ডাবল লেনের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুটি হলে একদিকে যেমন বাঁচবে সময়, তেমনি প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যেরও। জাপান-বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১৬ হাজার ৭শ’ ৮০ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে জাইকা। ২০২৪ সালের আগস্টে এর কাজ শেষ হবার কথা রয়েছে। সূত্র: ডিবিসি