
ডিসিএনবাংলা রির্পোটঃ
তীব্র শীত ও শৈত্য প্রবাহে দুর্ভোগে পড়েছেন লালমনিরহাট ও কুড়িগ্রামের সাধারণ মানুষ। প্রতিনিয়ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। বুধবার দুই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় বিকেল থেকেই বাড়ে ঠান্ডা। ঘন কুয়াশায় হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। চারদিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। চরাঞ্চল ও গ্রামগুলোতে শীতবস্ত্রের অভাবে কষ্টে ছিন্নমূলরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। তবে পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।