খুলনার পাইকগাছায় একটি রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাইস মিল কর্তৃপক্ষ।
উপজেলার গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ আমিরপুরে বুলবুল অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে স্থানীয়রা ধারনা করছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
রাইস মিল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুনে মিলের যন্ত্রাংশ ও রক্ষিত ৫০০ ধানের বস্তা পুড়ে ভস্মীভূত হয়েছে। প্রতি বস্তার ওজন ৬০ কেজি। ভস্মীভূত হয়েছে হয়েছে সবকিছুই।
শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু ঘটনা স্থলে যান। এ সময় ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিৎ করেন চেয়ারম্যান আব্দুস সালাম কেরু।
পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, থানায় জিডি হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর রামপুরায় লাল কার্ড হাতে নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে খিলগাঁও মডেল কলেজের শত শত শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা লাল কার্ড উঁচু করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সড়কে প্রশাসনকে ঘুষ দিয়ে চালকের লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চলছে। এজন্য তারা সড়কের দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাচ্ছেন।
এর আগে গতকাল শুক্রবার ১১ দফা দাবিতে রামপুরায় সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিল কর্নারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
খিলগাঁও মডেল হাইস্কুল, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে অংশ নেন। ১১ দফা দাবিতে নানা শ্লোগান দেন তারা।
পরে ওই সমাবেশ থেকে সড়ক দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করা হয়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন।পরে রামপুরায় মাঈনুদ্দিন নামের এক শিক্ষার্থী অনাবিল পরিবহণ বাসের চাপায় নিহত হয়।
তারপর থেকে নিরাপদ সড়ক, অর্ধেক ভাড়াসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহণ মালিক সমিতি।
কাজী এহসানুল হাসান সন্টু, উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে ডিসিএন বাংলা বাতাস ঢেউ তুলছে হলুদ ফুলে ভরা সরিষাতে। সেই ঢেউয়ের তালেই যেন গুনগুন করছে মৌমাছি। ফুল থেকে আহরণ করছে মধু। এমন দৃশ্য চোখে পড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে মৌ চাষিরা। সরিষাতে বসানো হয়েছে মৌ বক্স। এতে সরিষা ফুলের পরাগায়ন যেমন বেড়েছে, তেমনি মৌমাছিও সংগ্রহ করছে মধু। হাসি ফুটেছে সরিষা ও মৌ দুই চাষির মুখেই। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন (সুমী) জানান, উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মৌ চাষিরা মধু সংগ্রহ শুরু করেছে। গত বছর মধু উৎপাদন হয়েছিল ১শ ৫৬ মেট্রিক টন। চলতি মৌসুমে গত বছরের চেয়ে এ বছর বেশি মধু সংগ্রহ করা যাবে বলে মৌ চাষিদের আশা।
আমির খান ও কিরণ রাও এর ছেলে আজাদ রাও খানের জন্মদিন ছিল বুধবার (১ ডিসেম্বর)। সেদিন সকাল থেকে উৎসবের আমেজে ছিলেন আমির খান।
আমিরের বাড়িতে অতিথি হিসেবে এসেছিলেন দুই সাবেক স্ত্রী, দুই পক্ষের ছেলে-মেয়ে। রিনা দত্ত, ইরা খান, জুনেইদ খান।
বিয়ে বিচ্ছেদের সময় আমির ও কিরণ রাও বলেছিলেন, বিচ্ছেদের আঁচ সন্তানের ওপরে পড়তে দেবেন না। সে কথা রেখেছেন তারা দুজনেই। দু’পাশে মা-বাবাকে নিয়ে ‘বার্থ ডে বয়’ এ দিন কেক কেটেছে। আর ছিল আজাদের পছন্দের সব খাবার।
ছেলে আজাদের কেক কাটার ছবি আমির ও কিরণ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন। কিন্তু দুই তারকার চোখেমুখে যেন চিন্তার ছাপ! যা অনুরাগীদের নজর এড়াতে পারেনি।
বলিউড সুপারস্টার আমির র কিরণ রাও ২০০৫ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আমির-কিরণের কোলে আসে আজাদ।
কিরণের সঙ্গে আমিরের আলাপ ‘ধোবিঘাট’ সিনেমার মাধ্যমে। আমির অভিনীত ওই সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। দাম্পত্যের ১৫ বছর পর তারা বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিন। টুইটে আমির লিখেন, আগামী দিনে তারা দম্পতি নয়, ভাল বন্ধু হিসেবে পরস্পরের পাশে থাকবেন।
নেটিজেনদের দাবি, অভিনেত্রী ফাতিমার জন্যই নাকি আমির-কিরণের সুখের সংসারে ফাটল ধরেছে। বয়সে প্রায় ২৬-২৭ বছরের ছোট ফাতিমার প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন আমির খান।
অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। ২০১৬ সালে মুক্তি পায় আমিরের দঙ্গল সিনেমা। এই সিনেমায় সুন্দরী ফাতিমা সানা শেখকে সুযোগ দেন আমির।
শোনা যায়, ফাতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দেখিয়েছিলেন। তারপর থেকেই আমির-ফাতিমাকে নিয়ে গুঞ্জন শুরু। বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যেত ফাতিমাকে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বাইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গেছে ফাতিমাকে। এ খবর কিরণ রাওয়ের কানেও গিয়ে পৌঁছায়। তবে এই গুঞ্জন আরও বেড়ে যায়, আমিরের কথাতে আদিত্য চোপড়ার ‘ঠগস অব হিন্দুস্তান’ সিনেমায় ফাতিমার সুযোগ পাওয়ার পর থেকে। বহু প্রযোজক ও পরিচালককেও নাকি আমির নিজে ফোন করে ফাতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেন।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আগামী বছরের ১৪ এপ্রিল মুক্তি পাবে আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটি হলিউডের বিখ্যাত সিনেমাফরেস্ট গাম্পের রিমেক। সিনেমায় রয়েছে কারিনা কাপুর খান।
রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৯৫৪১ পিস ইয়াবা বড়ি, ৩১৪ গ্রাম ১৬৯ পুরিয়া হেরোইন, ৩২ বোতল ফেনসিডিল ও ৪০ কেজি ১৪৫ গ্রাম ১৬৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮ মামলা করা হয়েছে।
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি খাতে ১২ কেজি প্রতি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে এ ঘোষণা দেয় বিইআরসি। ফলে এখন থেকে মূসকসহ প্রতিটি সিলিন্ডারের দাম পড়বে ১,২২৮ টাকা।
আগামী শুক্রবার (৩ ডিসেম্বর) থেকেই নতুন এই দাম কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে।
নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। সোমবার রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে বায়ার্ন তারকা লেওয়ানডস্কিকে হারিয়ে পুরস্কারটি জেতেন মেসি।
দুই ধাপ এগিয়ে যান চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। কেননা ব্যালন ডি’অর জেতায় মেসির পরে অবস্থান রোনাল্ডোর, ৫টি।
এবারের ব্যালন ডি’অরের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না ক্রিশ্চিয়ানের রোনাল্ডো। তবুও মেসির ব্যালন ডি’অর জয়কে মেনে নিতে পারছেন না রোনাল্ডোভক্তরা।
সোমবার রাত থেকেই চলছে এ নিয়ে সমালোচনা। সিআরসেভেন.ও লিনার্দিও নামে রোনাল্ডোর একটি ইন্সটাগ্রাম ফ্যান আইডি থেকে একটি পোস্ট করা হয় এ নিয়ে।
মেসিকে রীতিমতো ‘অপমান’ করে ওই পোস্টে লেখা হয়, ‘কে পুরস্কারটা জিতল? মেসি। যিনি বার্সেলোনার হয়ে কেবল কোপা দেলরের শিরোপা জিতেছেন। আর রোনাল্ডো যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারেননি। এরপর মৌসুমের বড় ম্যাচগুলোতে অদৃশ্য হয়ে গেছেন।’
পোস্টটি দেখে ক্ষুব্ধ বিশ্বজুড়ে মেসিভক্তরা। যে যার মতো যুক্তি উপস্থাপন করে ক্ষোভ উগড়ে দিচ্ছেন।
তবে ব্যাপারটি এখানেই শেষ হতে পারত। কিন্তু মেসিভক্তদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই।
বিতর্কিত পোস্টের কমেন্টে রোনাল্টো লিখেছেন, ‘Factos’। যার অর্থ হলো ‘এটিই তথ্য’।
মেসিকে অপমান করা বিতর্কিত পোস্টকে এভাবেই সমর্থন জানালেন রোনাল্ডো।
ব্যাপারটি মেনে নিতে পারছে না ফুটবলের আর্জেন্টাইন জাদুকরের ভক্ত-অনুরাগীরা। সেই পোস্ট ও রোনাল্ডোর মন্তব্য নিয়ে রীতিমত হইচই চলছে ফুটবলবিশ্বে। অনেকে রোনাল্ডোর তীব্র সমালোচনা করেছেন।