আজ বুধবার , ৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ || গ্রীষ্মকাল

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ

পদ্মা সেতুর দুই প্রান্তে দ্রুতগতিতে এগিয়ে চলছে রেলপথ নির্মাণ কাজ। পদ্মা সেতুর রেললিঙ্ক প্রকল্পে রাজধানী ঢাকাকে যুক্ত করতে চলছে এখন পুরো দমে কাজ চলছে।

প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন জানান, পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল নেটওয়ার্ক আগামী বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে চালু করার টার্গেট নিয়ে নির্মাণ হচ্ছে রেল অবকাঠামো।

পদ্মা সেতু ঘিরে দেশের রেল নেটওয়ার্কে যুগান্তকারী পরিবর্তনে কাজ চলছে দ্রুতগতিতে। সেতুর দুই প্রান্তে রেল সংযোগ প্রকল্পে রাজধানী ঢাকাকে যুক্ত করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল অবকাঠামো ঘিরে চলছে কাজ।

রেল স্টেশন তৈরি, রেল লাইন, রেল সেতু ও রেল কালভার্টসহ পুরো প্রকল্প জুড়ে রেল অবকাঠামো এখন দৃশ্যমান।

ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙা পর্যন্ত যেতেই চোখে পড়ে এক্সপ্রেসওয়ের পাশ ধরে রেলের কাজে ব্যবহার করা হচ্ছে ভারি যন্ত্রপাতি। কাজের সঙ্গে সম্পৃক্ত প্রকৌশলীরা বলছেন মান ঠিক রেখে যথা সময়ে প্রকল্প সম্পন্ন করার টার্গেট নিয়ে কাজগুলো এগুচ্ছে।

প্রকল্প পরিচালক বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। আর ২০২২ সালের বিজয় দিবসে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চালুর লক্ষ্যেই এখন কাজ চলছে।

ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্প সম্পন্ন হলে দূরত্ব কমবে ১৯০ কিলোমিটার।

পদ্মা সেতু: দুই প্রান্তে চলছে রেলপথ নির্মাণ

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ

আবাসিক হোটেলে মেয়ের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা গ্রহণেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক আদেশে তাকে সাময়িক বহিষ্কার করে খুলনা মেট্রোপলিটন পুলিশ। ওই পুলিশের বিরুদ্ধে গত বুধবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর সুন্দরবন হোটেলে ওই নারীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেন। ওই রাতেই অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলার মোংলা থেকে শিশুকন্যা ও এক ভাগ্নেকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য খুলনায় আসেন ওই নারী। তবে সিরিয়াল না পাওয়ায় রাতে থাকার জন্য নগরীর সুন্দরবন হোটেলে মেয়েকে নিয়ে ওই নারী থাকেন। রাত সোয়া ২টার দিকে হোটেল বয়কে নিয়ে পুলিশ পরিচয়ে রুমে প্রবেশ করেন মো. জাহাঙ্গীর আলম। এরপর হুমকি-ধামকি দিয়ে হোটেল বয়কে রুম থেকে তাড়িয়ে দেন। রাত ২টা ৩০ মিনিটের দিকে ভয়-ভীতি দিয়ে জোর করে ওই নারীকে ধর্ষণ করেন জাহাঙ্গীর। এসময় ওই নারী ও তার মেয়ের চিৎকারে হোটেল বয় ও অন্যরা এগিয়ে আসলে জাহাঙ্গীর পালিয়ে যায়। পরে ভাগ্নে সবশুনে হোটেল মালিককে বিষয়টি জানালে সে এসে হোটেলের মেইন গেট তালাবদ্ধ করে রাখে এবং পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে এবং আসামিকে আটক করে।

এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়মিত মামলার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার মো. শাহজান শেখ বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

ভুক্তভোগী ওই নারীকে বুধবার (৮ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ওসিসি থেকে ভুক্তভোগীকে রিলিজ দেওয়া হয়েছে।

খুলনায় মেয়ের সামনে মাকে ধর্ষণকারী সেই এসআই বরখাস্ত

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মিরপুর বিভাগের কাফরুল থানা থেকে সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলামের মোবাইল ফোন চুরি হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ফোনটি চুরি হয়।

এর আগে ৩টায় কাফরুল থানায় একটি সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলন শেষ করে সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম থানা ত্যাগ করে বের হতে গেলে তার একটি মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়নি। পরে থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।

থানার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের খোঁজাখুঁজির পর একটি মোবাইল ফোন পাওয়া গেছে বলে জানানো হয়। তবে খুঁজে পাওয়া ফোনটি আদৌ মঈনুল ইসলামের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

থানা থেকে পুলিশের মোবাইল ফোন উধাও

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলার গৌরনদীতে উপজেলা পর্যায়ে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, জয়িতা অমলা রানী, বীনা রানী হালদার প্রমুখ। সভা শেষে উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে নারী জাগরনের সংগীত পরিবেশন করা হয়।

বরিশালে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর ৪টি স্থান থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র।
চক্রটি প্রতিদিন ৩ থেকে ৪ লাখ ঘটফুট বালু উত্তোলন করছে। প্রায় ১ বছরে ধরে চক্রটি প্রতিদিন বালু উত্তোলন করে আসলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী ভাঙ্গণের ঝুঁকির মধ্যে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
এর প্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর মেঘনা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু এবং মাটি উত্তোলন বন্ধ করার দাবিতে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নদী ভাঙ্গা কমিটির পক্ষে লিখিত আবেদন করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিলকৃত ওই আবেদন সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালুবহাল বন্ধে মেহেন্দিগঞ্জ উপজেলা নদী ভাঙ্গা কমিটির পক্ষে ওই আবেদনটি করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব শট্টি গ্রামের মৃত আবুল হাসেম সরদারের ছেলে মিজানুর রহমান লালু হাওলাদার, তেতুলিয়ার জাহিদ হাসান, উলানিয়ার তারেক সরদার, আবু মাঝি, শাহাবুদ্দিন, জসিম, লিটনসহ স্বাক্ষরিত১৬৯ জন সদস্য।

মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকায় বাধ নির্মাণে সরকার কর্তৃক ৩৮৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত ভেরী বাঁধটিও রয়েছে ঝুঁকির তালিকায়।

চক্রটির তাদের নিজেদের স্বার্থে লাভবান হওয়ার জন্য অবৈধ বালু উত্তোলন করার কারণে উপজেলার মেঘনা নদী কবলিত জনগনের বসত বাড়ি, ফসলি জমি, বিলিন হতে যাচ্ছে। উল্লেখ্য উপজেলার ১৩নং গোবিন্দপুর ইউনিয়ন নদী গর্ভে বিলিন হয়ে নতুন চরে পরিনত হয়েছে। ঐ সমস্ত এলাকায় বালু দস্যুরা ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ক্ষতির মুখে পড়া স্থানীয়রা পানিসম্পদ মন্ত্রনালয়সহ স্থানীয় এমপি, ভূমি মন্ত্রনালয়ের সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগের অনুলিপি প্রেরণ করেন।
অভিযোগে আরো জানা যায়, মেহেন্দিগঞ্জের পানবাড়িয়া এলাকার বালু দস্যু নেজামুলের নেতৃত্বে একটি চক্র দিন রাত ২৪ ঘন্টা বালু উত্তোলন করছে। তবে দিনের চেয়ে রাতে বেশি বালু উত্তোলন করা হয়।
চক্রের অন্যান্য সদস্যরা হচ্ছে: আজিজ মোল্লার ছেলে মিজান মোল্লা, রোমান মোল্লা, বেলাল মোল্লা, জামাল মোল্লা ও উলানিয়া এলাকার মৃত হাফেজ বেপারীর ছেলে আমিনুল ইসলাম, এচাহাক মাঝির ছেলে কবির মাঝিসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন মেঘনা নদীর মেহেন্দিগঞ্জের উলানিয়া লঞ্চঘাট থেকে সোজা মেঘনার মধ্যখানে, দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ স্কুলের সামনের পশ্চিম পাশের রাস্তা দিয়ে লঞ্চঘাটে দেওয়ান বাড়ির পাশে নদী, রলদী/পালপাড়া গোলপাড় রকমান মাঝির বাড়ির পশ্চিম পাশের নদী ও উত্তর উলানিয়া ইউসুফ চৌধুরীর বাড়ির পিছনে গোলের মধ্যে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে।

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের নিকট অভিযোগ

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দেলোয়ার হোসেন নামে (৬০) এক চা দোকানির রহস্যজনক মৃত্যু হয়েছে।বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বামনীর ইউনিয়নের উত্তর বামনী গ্রামে নিজ বসতঘর এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের ফজর আলী পাঠান (১০০) ও হায়াতের নেছা (৯০) দম্পত্তির ছেলে। তিনি পেশায় চা দোকানদার ছিলেন।

নিহতের বড় ভাই প্রবাসফেরত মো. মুসা মিয়া (৬৮) বলেন, বুধবার ফজরের নামাজের পর পরিবারের কাছে জানতে পারি— দেলোয়ার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তা স্ত্রী ও সন্তানরা কেউ বাসায় ছিল না। তার পা মাটি স্পর্শ ছিল।

তিনি বলেন, দেলোয়ার গ্রামের কয়েকজন ও বিভিন্ন এনজিওর কাছ থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে বিদেশ পাঠায় ও নিজে চা দোকান দিয়েছে। পাওনাদারদের চাপে হয়তো ভাই আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা। গ্রামের কারও সঙ্গে কোনো ঝগড়া বা মনোমালিন্য ছিল না। বুধবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

রায়পুর থানার এসআই জাহাঙ্গীর বলেন, বৃদ্ধ চা দোকানদার দেলোয়ার হোসেনের লাশ বুধবার সকাল ১০টার দিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর, তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় নিহতের একমাত্র মেয়ে পলি আক্তার বাদী হয়ে ইউডি মামলা করেছেন।

লক্ষ্মীপুরে চা দোকানির রহস্যজনক মৃত্যু

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ

ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। একের পর এক কাজ করে যাচ্ছেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরীমনির দুই ছবি ‘বিশ্বসুন্দরী’ ও ‘স্ফুলিঙ্গ’।

পরীমনি অভিনয় করছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায়। এতে শরীফুল রাজের সঙ্গে জুটি বেধেছেন এ নায়িকা। শরীফুল রাজের সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘প্রথম বা শেষ বলে কিছু নেই। দুজন একসঙ্গে কাজ করেছি এবং ভালো কাজ করেছি। বলতে পারেন পর্দায় দুজনের রসায়ন জমে গেছে। এটাই বড় কথা।’

বাস্তবেও জমে উঠেছে পরী-রাজের রসায়ন। এমন কথাই শোনা যাচ্ছে ফিল্মপাড়ায়। এ অভিনেতার সঙ্গে প্রেমের বিষয়ে দেশীয় সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, ‘শিল্পীর বাইরে আমি একজন প্রেমিকাও। আমি প্রকৃতির প্রেমে পড়ি, লেখার প্রেমে পড়ি, কাজের প্রেমে পড়ি, সিনেমার প্রেমে পড়ি। আমি তো প্রেম ছাড়া বাঁচতেই পারি না। প্রেম আমার অক্সিজেন। তবে বাস্তবে রাজের সঙ্গে রসায়ন জমে ওঠার ব্যাপারে নো কমেন্টস। এতটুকুই বলি, ‘গুনিন’-এ আমি রাবেয়া, রাজ হলো রমিজ।’

সরকারি অনুদানের ‘মুখোশ’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। ‘সোহানা’ চরিত্রে এ সিনেমায় দেখা যাবে তাকে। তার বিপরীতে ‘শায়ান’ চরিত্রে দেখা যাবে রোশানকে। তাদের সঙ্গে আছেন মোশাররফ করিম। ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘মুখোশ’ সিনেমাটি। ইফতেখার শুভ’র ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন তিনি।

এছাড়া পরীমনি অভিনয় করছেন রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমায়। এরমধ্যে সিনেমাটির ৩৫ ভাগ শুটিং শেষ হয়েছে। প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুক। পরিচালক জানিয়েছেন, ডিসেম্বরে শেষ লটের চিত্রায়ণ হবে। চট্টগ্রামে চলছে সেট নির্মাণের কাজ। ১২ ডিসেম্বর থেকে চিত্রায়ণে অংশ নেবেন পরীমনি। শুটিং চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।

এছাড়া অরণ্য আনোয়ারের ‘মা’ আর চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ সিনেমাতেও অভিনয় করবেন পরীমনি। শিগগিরই সেগুলোর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

প্রেম আমার অক্সিজেন: পরীমনি

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর অঞ্চল এক সময় পিছিয়ে ছিল, আমরা এখন আর পিছিয়ে নেই। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে আমাদের রংপুরও এগিয়ে যাচ্ছে, রংপুরের উন্নয়ন এখন দৃশ্যমান।

রোববার (৫ ডিসেম্বর) ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি (আরডিজেএ) আয়োজিত আরডিজেএ এর প্রয়াত সদস্যের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রংপুরে পাইপে গ্যাস সররাহের কাজ দ্রুত এগিয়ে চলছে, অল্প সময়ের মধ্যে তা শেষ হবে। রংপুর অঞ্চলে বেশ কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ চলছে। প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীর দু’ধারে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এখানে শিল্প কলকারখানা গড়ে তোলা হচ্ছে। উত্তরপূর্ব ভারত থেকে নদী পথে মালামাল আনা নেওয়ার জন্য বন্দর গড়ে তোলা হয়েছে। জলযান চলাচলের সুবিধার জন্য নদীর নাব্য বাড়ানো হচ্ছে।

টিপু মুনশি বলেন, কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ চলছে। সংসদে এ সংক্রান্ত বিল পাস করা হয়েছে। সৈয়দপুরকে আমরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। ভূটান ও নেপাল এ বিমানবন্দর ব্যবহার করবে। প্রতিদিন সৈয়দপুরে ১৫-১৬টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের মানুষ সাধারণ থেকেও অনেক অসাধারণ কাজ করছে। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি। এক সময় রংপুর অঞ্চলের মানুষকে ছোট করে দেখা হতো, এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ এখন রংপুর অঞ্চলের মানুষের প্রশংসা করে। রংপুর অঞ্চলে এখন মঙ্গা নেই।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকা অবস্থায় রংপুর সফরের সময় বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে রংপুর অঞ্চলের মঙ্গা আমরা শেষ করবো। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আজ তাই হয়েছে।

টিপু মুনশি আরও বলেন, প্রায়ত সাংবাদিকদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান করা একটি মহতি কাজ। চলমান প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা মানবিক দিক ভুলে যাই। আজ আপনাদের প্রায়ত সহকর্মী সাংবাদিকদের স্মরণ রেখেছেন, তাদের সন্তানদের নিয়ে চিন্তা করছেন এটা একটি বিশাল কাজ।

রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি (আরডিজেএ) এর সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে এ সংগঠনের প্রায়ত সদস্যের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, নাজমূল হক সরকার, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

তিস্তা নদীর উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ

ঢাকা, ৫ ডিসেম্বর   চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আজ দুপুরে আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছেন। এটি আজ দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে সাইট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।
গভীর নিম্নচাপটির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তিন সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ওমান প্রবাসী জুবেল আহমদের (২৬) সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল সিলেটের ওসমানীনগর থানার পশ্চিম রুকনপুর গ্রামের রোয়েনা আক্তার রিয়ার (২১)। আলাপ-আলোচনায় সমঝোতা না হওয়ায় বিয়ের বিষয়টি থেমে যায়। সেই ক্ষোভে তরুণী কয়েকজনের সহযোগিতায় পাত্রের ২২ মাস বয়সী ভাতিজাকে অপহরণ করে। মুক্তিপণ হিসেবে দাবি করেন তাকে বিয়ে করতে হবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অপহরণের ২৪ ঘণ্টা পর শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে রাজনগর থানা পুলিশ। এ ঘটনায় মূলহোতা হিসেবে ওই তরুণীকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজনগরের ২ নং উত্তরভাগ ইউপির কেশরপাড়া সাকিনস্থ জাবেদ আহমেদের বাড়িতে তার আপন ভাই ওমান প্রবাসী জায়েদ আহমেদের বন্ধু পরিচয় দিয়ে দুজন লোক আসে। তারা জাবেদের ২২ মাস বয়সী ছেলে আহমেদ ছাইফ রাজকে অপহরণ করে নিয়ে যায়।

জাবেদ আহমেদ বলেন, বিয়ের কথা বার্তা চলছিল। কিন্তু এই মেয়েটি তার বন্ধুদের দিয়ে আমার ছেলেকে অপহরণ করে নিয়ে যাবে এটা কেউ কল্পনা করেনি। আমি এর বিচার চাই।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় জাবেদ আহমেদ রাজনগর থানায় অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মামলা হওয়ার পরপরই রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তখন অপরিচিত একটি মুঠোফোন থেকে জাবেদের মা সুফিয়া বেগমের নম্বরে ফোন আসে।

ওই ফোন কলের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে সিলেট জেলার ওসমানীনগর থানার তাজপুর বাজারস্থ কদমতলা এলাকা থেকে শিশু ছাইফকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে ওসমানীনগরের পশ্চিম রুকন পুরের মৃত কনাই মিয়ার মেয়ে রোয়েনা আক্তার রিয়াকে গ্রেপ্তার করে। শিশু ছাইফ রাজনগর থানা নারী ও শিশু হেল্প ডেস্কে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

শিশু অপহরণ: মুক্তিপণ হিসেবে তার চাচাকে বিয়ে করতে চায় তরুণী

পুরাতন খবর

SatSunMonTueWedThuFri
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28      
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
15161718192021
22232425262728
2930     
       
    123
       
  12345
6789101112
20212223242526
27282930   
       
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
19202122232425
2627282930  
       
1234567
293031    
       
1234567
891011121314
15161718192021
22232425262728
       
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
45678910
11121314151617
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
     12
3456789
10111213141516
17181920212223
242526272829 
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
11121314151617
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
10111213141516
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
10111213141516
17181920212223
       
  12345
2728293031  
       
      1
9101112131415
3031     
    123
11121314151617
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
16171819202122
23242526272829
30      
   1234
12131415161718
262728293031 
       
   1234
19202122232425
262728    
       
891011121314
293031    
       
    123
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
282930    
       
      1
2345678
9101112131415
16171819202122
232425262728 
       
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031