
ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দেলোয়ার হোসেন নামে (৬০) এক চা দোকানির রহস্যজনক মৃত্যু হয়েছে।বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বামনীর ইউনিয়নের উত্তর বামনী গ্রামে নিজ বসতঘর এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের ফজর আলী পাঠান (১০০) ও হায়াতের নেছা (৯০) দম্পত্তির ছেলে। তিনি পেশায় চা দোকানদার ছিলেন।
নিহতের বড় ভাই প্রবাসফেরত মো. মুসা মিয়া (৬৮) বলেন, বুধবার ফজরের নামাজের পর পরিবারের কাছে জানতে পারি— দেলোয়ার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তা স্ত্রী ও সন্তানরা কেউ বাসায় ছিল না। তার পা মাটি স্পর্শ ছিল।
তিনি বলেন, দেলোয়ার গ্রামের কয়েকজন ও বিভিন্ন এনজিওর কাছ থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে বিদেশ পাঠায় ও নিজে চা দোকান দিয়েছে। পাওনাদারদের চাপে হয়তো ভাই আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা। গ্রামের কারও সঙ্গে কোনো ঝগড়া বা মনোমালিন্য ছিল না। বুধবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
রায়পুর থানার এসআই জাহাঙ্গীর বলেন, বৃদ্ধ চা দোকানদার দেলোয়ার হোসেনের লাশ বুধবার সকাল ১০টার দিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর, তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় নিহতের একমাত্র মেয়ে পলি আক্তার বাদী হয়ে ইউডি মামলা করেছেন।