পঞ্চমবারের মতো সারা দেশে উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে রোববার (১২ ডিসেম্বর) দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৭টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ আইসিটি বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য বেনজির আহমেদ ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
দিবস উপলক্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় সংসদের সংসদের দক্ষিণ প্লাজায় হতে শুরু হয়ে খামারবাড়ি হয়ে পুনরায় দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। রংবেরঙের ফেস্টুন ব্যানার প্লেকার্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি- বেসরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সব স্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন।
এছাড়া দেশের সব জেলা, উপজেলা ও বিদেশি মিশনসমূহে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন।
খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দেশের সব ধরনের ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত র্শীষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বিজয়ের মাসের প্রথম দিন থেকে ১৬ দিনব্যাপী লাল সবুজের মহোৎসবের
দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এক সাথে উদযাপিত হচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এফবিসিসিআই এর উদ্যোগে রাজধানীর হাতিরঝিলে বিজয়ের মাস ডিসেম্বরে ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’ শিরোনামে ব্যতিক্রম এক অনুষ্ঠান।
এ অনুষ্ঠানের ৯ম দিন বৃহস্পতিবারে (৯ ডিসেম্বর) সভাপতির বক্তব্যে এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’ এক সাথে উদযাপনের উপলক্ষ্য বিরল। আর এমন সুযোগ ভবিষ্যতে আর আসবে না। তাই বিজয়ের মাসের প্রথম দিন থেকে ১৬ দিনব্যাপী লাল সবুজের মহোৎসবের আয়োজন করতে পেরে এফবিসিসিআই গর্বিত।
অনুষ্ঠানের ধারাবাহিকতায় গতকাল ছিল রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর আয়োজন। এ সময় তিনি বলেছেন, এই দুইটি বিভাগেরই সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। জাতীয় অর্থনীতিতেও এ দুই বিভাগের অবদান অনেক।
এফবিসিসিআই এর বিজ্ঞপ্তি অনুসারে, ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’ এর ১০ম দিন শুক্রবারে (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে খুলনা ও সিলেট বিভাগের আঞ্চলিক ঐতিহ্যের ওপর অনুষ্ঠান। এ দিন প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের উপস্থিত থাকবেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টির পর রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা আরও কমেছে। এখনও রাজধানীতে ঠাণ্ডা বেশি অনুভূত না হলেও গ্রামাঞ্চলে শীত জেকে বসতে শুরু করেছে। এই তাপমাত্রা সামনে আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১০ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, এখন দিন দিন তাপমাত্রা কমতে থাকবে। শীতের আমেজ এখন রাজধানীতেও অনুভূত হবে। পাশাপাশি রাজধানীতে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানা গেছে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমাংশ ও এর কাছাকাছি আছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ এখন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আছে। আর এর প্রভাবে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকবে।
শুক্রবার ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এরপর সকাল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা ছিল। ফাঁকে অবশ্য সূর্যের দেখা মিলছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে মেঘলা ভাবও কেটে গেছে। রোদের তেজও কিছুটা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন সংবাদমাধ্যমে জানান, শীতের এ সময়ে সকালের দিকে এমন মেঘলা আকাশ থাকে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কাটে। আজও এমনটা হয়েছে।
আরিফ হোসেন বলেন, আজ রাতের তাপমাত্রা কমবে। এছাড়া এখন দিন দিন তাপমাত্রা কমতে থাকবে। শীত এখন রাজধানীতেও অনুভূত হবে।
ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে ফরিদপুর থানা পুলিশের একটি দল ঢাকার পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সিদ্দিকুরের আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন থেকে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া তার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, বিভিন্ন হাট বাজার ইজারা, বালু মহাল নিয়ন্ত্রণ, ভূমি দখলসহ বিভিন্ন সরকারি অফিসে ত্রাস সৃষ্টি করে টেন্ডার ছিনতাই করে অবৈধ সম্পদ অর্জন করেছে।
সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ বরকত রুবেল অন্যতম সহযোগী সিদ্দিকুর রহমানকে (৪০) গতকাল রাতে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে বিজ্ঞ আদালতে আবেদনের প্রক্রিয়া গ্রহণসহ তদন্ত অব্যাহত আছে। পরবর্তীতে আরও তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভগবাননগর গ্রামে বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে উচ্চস্বরে সাউন্ড বাজানো হচ্ছিল। সে সময় প্রতিবেশী ফিরোজ হোসেন নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। তারই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়।
ওসি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশের তিনটি বিভাগে হালকা বর্ষণের আভাস রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়।
এ ব্যাপারে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, আবহাওয়ার বর্তমান অবস্থায় শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কিমি।
রবিবার নাগাদ রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।