হকার নির্যাতন, নির্বিচারে আটক বন্ধ এবং পুনর্বাসনের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করেছেন হকাররা।
বৃহস্পতিবার বেলা ১১টায় আজমপুর রবীন্দ্র সরণি থেকে মিছিল নিয়ে তারা রাজলক্ষ্মী বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন উত্তরা হকার্স লীগের সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলসহ হকার নেতারা।
বক্তারা একই রকম তথ্য দিয়ে বলেন, যখন-তখন হকার উচ্ছেদ করা হচ্ছে, হকাররা গরিব মানুষ। তারা সমিতি থেকে কিস্তিতে টাকা তুলে ফুটপাতে ব্যবসা করে সামান্য যে আয় হয়, তা দিয়ে সংসার চালান। অথচ বিনাকারণে হকারদের আটক করে মামলা দিয়ে চালান দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, হকাররা এ এলাকার ভোটার। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, হকার্স লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত এবং যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে এ হকাররাই অগ্রণী ভূমিকা রাখেন।
হকার নেতাদের দাবি, তারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের উচ্ছেদ এবং জেলজুলুম না করে পুনর্বাসন করা হোক।
এ সময় ঢাকা-১৮ আসনের সাংসদ সদস্য হাবিব হাসান বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে দুদিনের মধ্যে আলোচনা করে হকার পুনর্বাসনসহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিলে হকাররা বিক্ষোভ তুলে নেন।
নতুন পালক যোগ হয়েছে চিত্রনায়িকা ফারিন খানের মুকুটে। ফারিন এবার শুভেচ্ছাদূত হয়েছেন।
এক বছরের জন্য ‘সিক্রেট বিউটি’ নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন। কাজ করবেন এর প্রচার এবং প্রসারে। সময় নিউজকে এমনটাই জানিয়েছেন এ সুন্দরী।
ফারিন বলেন, কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছি। ডিসেম্বরে এ প্রতিষ্ঠানের কিছু কাজের পরিকল্পনা আছে। দেশীয় এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হতে পেরে সত্যি ভালো লাগছে।
২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন ফারিন। মাঝে পড়ালেখার জন্য তিন বছরের বিরতি নেন তিনি। গত বছরের শেষ থেকে ফের শোবিজে কাজ করছেন এ সুন্দরী। সম্প্রতি দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
ফারিন বলেন, সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করছি। তবে আমার মূল ফোকাস সিনেমা। নতুন দুটি সিনেমার চুক্তি করেছি। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাই না। আনুষ্ঠানিক ঘোষণা আসবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।
গল্পনির্ভর সিনেমায় কাজ করতে চান ফারিন। ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজের ইচ্ছা আছে তার। এ অভিনেত্রীর ভাষায়, সব মাধ্যমেই কাজের ইচ্ছা আছে। যেহেতু আমার শুরুটাই হয়েছিল বড়পর্দা থেকে তাই এর প্রতি একটা ভালোলাগা সব সময় কাজ করে। ভালো গল্প পেলে ওয়েব ফিল্মেও কাজ করতে চাই।
সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন ফারিন। অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় কাজটি শেষ হয়েছে। শিগগির প্রচার শুরু হবে বিজ্ঞাপনটির।
তিন দলীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে শুরুতে ব্যাট করে ২৩০ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১০ দল। যুবা টাইগারদের বিপক্ষে জিততে হলে ২৩১ রান করতে হবে ভারতকে।
কলকাতার ইডেন গার্ডেন্সে শুরুতে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ২৩০ রান করে বাংলাদেশ। দলের হয়ে হাফসেঞ্চুরি করেন দুজন ব্যাটার। তারা হলেন- মফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। ৭৯ অলে ৫৬ রান করেন মফিজুল। তার ইনিংসে ছিল ৮টি চারের মার।
নাবিল ৬৫ বলে খেলেন ৬২ রানের ইনিংস। আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। বাকিদের মধ্যে মোহাম্মদ ফাহিম ২১, নাইমুর রহমান ২০ ও ইফতেখার হোসেন ১৫ রান করেন। ভারতের হয়ে ৫৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন রিশিত রেড্ডি। দুটি করে উইকেট পান গার্ভ সাংওয়ান ও নিশান্ত সিন্ধু।
এর আগে ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে ১১৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। টাইগার যুবাদের দেওয়া ৩০৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।ওয়ানডাউনে খেলতে নেমে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন প্রান্তিক নওরোজ। ১০৮ বলে ১০১ রান করেন তিনি।
নিজেদের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে ২ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ভারতের দেওয়া ২৪৬ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই পেরিয়ে যায় রাকিবুল হাসানরা।
বৃহর্স্পতিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোভিডের ধাক্কায় গতবার পরীক্ষায় বসা হয়নি এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের। আর এবার প্রায় ২ বছর ৮ মাস পর এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের পরীক্ষায় মুখর হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
তবে কোভিডের কারণে এবারের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। এবার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়।
তবে এবারের পরীক্ষায়ও ভাবাচ্ছে কোভিডের নতুন ধরন ওমিক্রন। বাংলাদেশে এখনো শনাক্ত না হলেও বিশ্বের বিভিন্ন স্থানে এর বিস্তার জাগাচ্ছে উদ্বেগ। তবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এইচএসসি পরীক্ষা নিয়ে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। আর ওমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার।
কোভিড সতর্কতার কারণে অভিভাবকদের অহেতুক পরীক্ষা কেন্দ্র ভিড় না করার আহ্বান জানান নীতিনির্ধাকরা।
শীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে । যা স্থানীয় মুদ্রায় প্রতি ডলার ৮৫ টাকা ধরে দাঁড়ায় প্রায় ১ হাজার ২৭৫ কোটি টাকা। ঋণের এ অর্থ কুটির, মাইক্রো এবং ছোট আকারের উদ্যোগের প্রচার এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যয় করা হবে। সোমবার (২৯ নভেম্বর) শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়েছে। সরকারের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমং গিনটিং চুক্তিতে সই করেন। করোনা মহামারির পরে আর্থ-সামাজিক পুনরুদ্ধারের অংশ হিসেবে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।
ইআরডি সচিব বলেন, এডিবির ঋণ কোভিড-১৯ মহামারির সংকট মোকাবিলায় সহায়তা করবে। ক্ষতিগ্রস্তদের আর্থ-সামাজিক পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নেবে।
পিরোজপুর জেলার নেছারাবাদের সন্ধ্যা নদীর তীর ঘেষে অবস্থিত ছারছীনা দরবারের বিশাল ময়দান লাখো ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায় মূখরিত হয়ে উঠছে। দেশ-বিদেশের লাখো লাখো মুসল্লিদের সমগমের এক মিলন মেলার মধ্যে দিয়ে ইসলাম শিক্ষার প্রাণকেন্দ্র ছারছীনা দরবার শরীফে তিন দিনব্যাপী ১৩১তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ মম্মেলন শুরু হয়েছে। সোমবার জোহোরবাদ মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলনের শুভ উদ্বোধন করেন ছারছীনার গদ্দীনশীল পীর হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।
প্রত্যহ বাদ মাগরীব ও ফজর লাখো লাখো মুসল্লি ও ভক্ত মুরীদানদের উদ্দেশ্যে মূল্যবান নসীহত ও এলমে মারেফতের তালিম প্রদান করবেন ছারছীনা শরীফের পীর মোহেব্বুল্লাহ। তিন দিন ব্যাপী দরবারের শরীফের বিশিষ্ট ওলামা-খোলাফা ও মাদ্রাসার সুযোগ্য আছাতেজায়ে কেরাম এবং দেশের বিভিন্ন ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানের বিশিষ্টগন ইসলাম ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নসীহত করবেন। আগামী বুধবার বাদ জোহর দেশ-বিদেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে আমীরে হিযবুল্লাহ,ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ আখেরী মুনাজাত পরিচালনার মধ্যে ঐতিহ্যবাহী ছারছীনার মাহফিল ও সম্মলেন পরিসমপ্তী করবেন।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৯ নভেম্বর, ২০২১ইং।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে নেওয়া হবে। এ ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
সোমবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনের পর এ কথা বলেন তিনি।
এ সময় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অপকর্মকারীরা যাতে সংগঠনে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
সংঠনের কার্যক্রম নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না সেই বিএনপি-জামাত অপশক্তি বিভিন্ন ষড়যন্ত্রে মেতে আছে, বলেন আওয়ামী লীগের এ নেতা।
সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আওয়ামী লীগকে দুর্বল সংগঠন মনে করে সারাদিন গলাবাজি করে বিএনপি নেতারা। আওয়ামী লীগকে পরিচর্যার মাধ্যমে আরো শক্তিশালী করতে হবে। কোনো বিতর্কিত ব্যক্তি যাতে সংগঠনে ঢুকতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। ঘরে ঘরে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।
আওয়ামী লীগ নেতারা বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পর্যায়ক্রমে রাজধানীর সব ওয়ার্ডেই এই সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। এ সম্মেলনে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন বিএনপি নেতারা। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়, তাদের সব অপকর্ম রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে এ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৯ নভেম্বর, ২০২১ইং।
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জঃ বিগত কয়েকটি স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোটারদের অনাগ্রহ, অনুপস্থি লক্ষ করা গেছে মির্জাগঞ্জ বাসীর । তবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মির্জাগঞ্জে পাল্টে দিয়েছে সেই চিত্র। এ ধাপে রবিবার (২৮ নভেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উপজেলার ৬১ টি কেন্দ্রে শেষ হলো ভোটগ্রহণ। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে টানা ভোটগ্রহণ।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ছিলো ভোটারদের উপচেপড়া ভিড়। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ভোট গণনা শেষে রাত ১১ টার দিকে জানা যায়, উপজেলার ৫ টি ইউনিয়নে নব- নির্বাচিত চেয়ারম্যানদের নাম। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মাধবখালী ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে ৪৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান লাভলু কাজী।
মির্জাগঞ্জ ইউনিয়নে ,আনারস প্রতীক নিয়ে ৬৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হন বিদ্রোহী প্রার্থী এ্যাডঃ আবুল বাশার (নাসির)। আমড়াগাছিয়া ইউনিয়নে -নৌকা প্রতীক নিয়ে ৬২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন সুলতান আহমদ। দেউলী সুবিদখালী ইউনিয়নে – নৌকা প্রতীক নিয়ে ৮৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ আনোয়ার হোসেন খান। মজিদবাড়িয়া ইউনিয়নে – স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৫৩২১ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ শহিদউল্লাহ্ (শানু মোল্লা)। উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে কাকড়াবুনিয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ মাহাবুব আলম স্বপন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২১ জন চেয়ারম্যান, ১৮২ সাধারণ সদস্য ও ৬২ জন সংরক্ষিত সদস্য প্রতিদ্বন্দ্বীতা করেন।