ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৯ নভেম্বর, ২০২১ইং।
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জঃ বিগত কয়েকটি স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোটারদের অনাগ্রহ, অনুপস্থি লক্ষ করা গেছে মির্জাগঞ্জ বাসীর । তবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মির্জাগঞ্জে পাল্টে দিয়েছে সেই চিত্র। এ ধাপে রবিবার (২৮ নভেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উপজেলার ৬১ টি কেন্দ্রে শেষ হলো ভোটগ্রহণ। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে টানা ভোটগ্রহণ।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ছিলো ভোটারদের উপচেপড়া ভিড়। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ভোট গণনা শেষে রাত ১১ টার দিকে জানা যায়, উপজেলার ৫ টি ইউনিয়নে নব- নির্বাচিত চেয়ারম্যানদের নাম। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মাধবখালী ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে ৪৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান লাভলু কাজী।
মির্জাগঞ্জ ইউনিয়নে ,আনারস প্রতীক নিয়ে ৬৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হন বিদ্রোহী প্রার্থী এ্যাডঃ আবুল বাশার (নাসির)। আমড়াগাছিয়া ইউনিয়নে -নৌকা প্রতীক নিয়ে ৬২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন সুলতান আহমদ। দেউলী সুবিদখালী ইউনিয়নে – নৌকা প্রতীক নিয়ে ৮৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ আনোয়ার হোসেন খান। মজিদবাড়িয়া ইউনিয়নে – স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৫৩২১ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ শহিদউল্লাহ্ (শানু মোল্লা)। উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে কাকড়াবুনিয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ মাহাবুব আলম স্বপন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২১ জন চেয়ারম্যান, ১৮২ সাধারণ সদস্য ও ৬২ জন সংরক্ষিত সদস্য প্রতিদ্বন্দ্বীতা করেন।0SHARES
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৯ নভেম্বর, ২০২১ইং।
পাবনার চাটমোহর উপজেলার তৃতীয়ধাপে অনুষ্ঠিত ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ৭ জন এবং স্বতন্ত্র ৪ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৫জন রিটার্নিং কর্মকর্তা বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন। তবে পার্শ্বডাঙ্গা, মূলগ্রাম, নিমাইচড়া এবং মথুরাপুর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদের ভোটের সংখ্যা (ফলাফল) রাত ১২টা পর্যন্ত অনেক চেষ্টা করেও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা দিতে ব্যর্থ হয়েছেন।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, হরিপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. মকবুল হোসেন বাচ্চু (নৌকা) ৮৭১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রভাষক মো. আফজাল হোসেন (আনারস) পেয়েছেন ৭০২২ ভোট। এছাড়া অপর প্রার্থী হাজী মো.জাম্মেল হক (ঘোড়া) পেয়েছেন ১৫০১ ভোট। হান্ডিয়াল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. রবিউল করিম মাষ্টার (নৌকা) ৯৪১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গোলবার হোসেন (আনারস) পেয়েছে ৬৭৯৪ ভোট। এছাড়া অপর প্রার্থী মো. ছহির উদ্দিন স্বপন (ঘোড়া) পেয়েছে ৫৯৩ ভোট, মো. হাবিবুর রহমান (মোটর সাইকেল) পেয়েছেন ২৫২ ভোট।
ছাইকোলা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান নুরু (নৌকা) ৯৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আতাউর রহমান তোতা (আনারস) পেয়েছে ৭৪৩৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিলচলন ইউনিয়নে মো. আকতার হোসেন (ঘোড়া) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গুনাইগাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রজব আলী বাবলু (আনারস) ৪৭০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ২৮১১ ভোট। অপর ২ প্রার্থী মো. হাবিবুর রহমান হাবি (ঘোড়া) ১০১, মো. আশরাফুল (মোটর সাইকেল) পেয়েছে ২৬০ ভোট। ফৈলজানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হাফিজুর রহমান (ঘোড়া) ৮৭৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো.হানিফ উদ্দিন (নৌকা) পেয়েছেন ৬৬৮৩ ভোট।
ডিবিগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শামীম হোসাইন (চশমা) ৮০৩৪ ভাট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নবীর উদ্দিন (নৌকা) পেয়েছে ৬৪৬২ ভোট। এছাড়া মো. আনিছুর রহমান আনছু (মোটর সাইকেল) ২০৫৫ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আজিজ (হাতপাখা) ৯২০ ভোট, মো. আলম সরকার (ঘোড়া) ৬৫৫ ভোট এবং আফরিন লিলি (আনারস) পেয়েছেন ৮১ ভোট। এদিকে পার্শ্বডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান আলহাজ্ব আজাহার আলী (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মূলগ্রাম ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম বকুল (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিমাইচড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোছা. নুরজাহান বেগম মুক্তি (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং মথুরাপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. শাহ আলম (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৯ নভেম্বর, ২০২১ইং।
রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান গণহত্যার বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আদালতে মামলা দেওয়ার পদক্ষেপ নিয়েছে আর্জেন্টিনার বিচার বিভাগ। বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে (বিআরওইউকে) এ কথা জানায়।
রোববার (২৮ নভেম্বর) বিআরওইউকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৬ নভেম্বর বুয়েনস আয়ার্সের ফেডারেল ফৌজদারি আদালতের দ্বিতীয় চেম্বার নিশ্চিত করেছে যে, তারা সর্বজনীন এখতিয়ারের নীতির অধীনে মিয়ানমারের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা শুরু করবে।
সেকেন্ড চেম্বারের উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে কিছু অপরাধ এতটাই ভয়াবহ যে সেগুলোর বিচার যে কোনো জায়গায় করা যেতে পারে। বিআরওইউকে ২০১৯ সালের নভেম্বরে প্রথমে আর্জেন্টিনার বিচার বিভাগের কাছে মিন অং হ্লাইং এবং বর্তমান জান্তার ঊর্ধ্বতন নেতৃত্বসহ মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের মামলার জন্য আবেদন করেছিল।
বিআরওইউকে এর প্রেসিডেন্ট তুন খিন বলেন, এটি শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বরং সব স্থানের নির্যাতিত মানুষের জন্য একটি আশার দিন। আর্জেন্টিনার এ সিদ্ধান্তে প্রমাণ হয় যে, যারা গণহত্যা ঘটায় তাদের লুকানোর কোনো জায়গা নেই। বিশ্ব এই জঘন্য অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে।
এ মামলা নেওয়ার সাহস ও নৈতিক নেতৃত্ব দেখানোর জন্য আর্জেন্টিনার বিচার বিভাগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “মিয়ানমারে কয়েক দশক ধরে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার এখন হাতের নাগালে।
তুন খিন বলেন, এ দায়বদ্ধতা কেবল রোহিঙ্গাদের জন্যই নয় বরং মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস শাসনে ভুক্তভোগী সবার জন্য। চলতি বছরের ফেব্রয়ারিতে অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার নিহত, আহত, নির্যাতিত বা নিখোঁজ সবার ক্ষেত্রে তা প্রযোজ্য।
বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী এবং তার দোসররা এ অঞ্চলে একটি জঘন্য অভিযান পরিচালনা করে, সবচেয়ে খারাপ নৃশংসতা ঘটায় এবং প্রায় ৮ লাখ রোহিঙ্গাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করে।
২০১৯ সালের ১৩ নভেম্বর বিআরওইউকে আর্জেন্টিনার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে মিয়ানমারের বেসামরিক ও সামরিক নেতাদের ভূমিকার বিষয়ে তদন্ত শুরু করার জন্য আবেদন করে।
বিআরওইউকে আরও বলেছে, এই সর্বজনীন এক্তিয়ারের নীতির অধীনে কোথায় তা ঘটেছে তা নির্বিশেষে পৃথিবীর যেকোন স্থানে তদন্ত করা যেতে পারে।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৯ নভেম্বর, ২০২১ইং।
সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের পার্লামেন্টের এক সদস্য।
তার এমন কাজের কথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন ঘটনায় প্রশংসায় ভেসে যাচ্ছেন নিউজিল্যান্ডের ওই রাজনীতিক।
পার্লামেন্টের ওই নারী সদস্যের নাম জুলি অ্যানি জেন্টার। নিউজিল্যান্ডের সময় অনুযায়ী রোববার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
জন্ম দেওয়ার আগে বাড়ি থেকে হাসপাতালে প্রসবযন্ত্রণা সহ্য করেই সাইকেল চালিয়ে গিয়েছেন তিনি। নিজের প্রথম সন্তানের জন্ম দিতেও একইভাবে হাসপাতালে গিয়েছিলেন জুলি।
সন্তান জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জুলি। তিনি লিখেছেন, ‘রোববার রাত তিনটায় আমাদের পরিবারে নতুন অতিথি এসেছে। বাড়ি থেকে যখন বের হই, বেশ যন্ত্রণা হচ্ছিল। ভাবছিলাম, হাসপাতালে পৌঁছাতে পারব কি না। কিন্তু ১০ মিনিট দেরি হলেও পৌঁছে গিয়েছিলাম হাসপাতালে। বাচ্চা এবং আমার শরীর ভালো রয়েছে।’
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্তের পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আসাদর রহমান কিরণ। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্যানেল মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণসহ তিনজনকে প্যানেল মেয়র মনোনীত করা হয়।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে দায়িত্ব গ্রহণ করে কিরণ বলেন, জমি অধিগ্রহণ না করে যাদের ক্ষতি করা হয়েছে- স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কথা বলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
কিরণ বলেন, নগরবাসীর প্রত্যাশা বাস্তবায়নে অনুপযোগী রাস্তাগুলো দ্রুত সময়ের মধ্যে উপযোগী করা হবে।
এর আগে বিদায়ী মেয়রের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে উপস্থিতি নেতৃবৃন্দ মেয়র জাহাঙ্গীরকে সিটি করপোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং নগর ভবন থেকে তার ছবি নামিয়ে ফেলেন।
এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, নগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, কাউন্সিলর আব্দুল আল মামুন মণ্ডল, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্তের পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আসাদর রহমান কিরণ। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্যানেল মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণসহ তিনজনকে প্যানেল মেয়র মনোনীত করা হয়।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে দায়িত্ব গ্রহণ করে কিরণ বলেন, জমি অধিগ্রহণ না করে যাদের ক্ষতি করা হয়েছে- স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কথা বলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
কিরণ বলেন, নগরবাসীর প্রত্যাশা বাস্তবায়নে অনুপযোগী রাস্তাগুলো দ্রুত সময়ের মধ্যে উপযোগী করা হবে।
এর আগে বিদায়ী মেয়রের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে উপস্থিতি নেতৃবৃন্দ মেয়র জাহাঙ্গীরকে সিটি করপোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং নগর ভবন থেকে তার ছবি নামিয়ে ফেলেন।
এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, নগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, কাউন্সিলর আব্দুল আল মামুন মণ্ডল, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৫ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান। আর লিড দাঁড়িয়েছে ৮২ রানে।
১৫ রানে তিন উইকেট হারিয়ে লজ্জার এক রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এর আগে ২০ রানের নিচে কখনো ৩ উইকেট হারায়নি বাংলাদেশ। এছাড়া ২৫ রানের মাথায় ৪ উইকেট হারানোর পরও নতুন রেকর্ড গড়ে টাইগাররা। কারণ এর আগে এত কম রানে ৪ উইকেট হারায়নি বাংলাদেশ।
অন্যদিকে, অধিনায়ক হিসেবে মুমিনুল হকও ব্যাটিং ব্যর্থতায় নতুন রেকর্ড গড়েছেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্টে টাইগার তিন অধিনায়ক শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছিলেন। তারা হলেন খালেদ মাসুদ, খালেদ মাহমুদ ও মুশফিকুর রহিম। এবার সেই তালিকায় নিজের নামও লিখলেন মুমিনুল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন টাইগার ব্যাটসম্যান সাদমান ইসলাম। আউট হওয়ার আগে করেছেন ১২ বলে মাত্র ১ রান। এর আগে প্রথম ইনিংসে তিনি ২৮ বলে ১৪ রান করে পাক পেসার হাসান আলির শিকার হয়েছিলেন।
এক বল পর শাহিন আরেক শিকার বানান নাজমুল হাসান শান্তকে। প্রথম বল ডট দেওয়ার পর দ্বিতীয় বলটিতেই খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেননি নাজমুল। প্রথম স্লিপে ধরা পড়েছেন। কোনো রান না করেই ফিরে গেছেন তিনি।
হতাশ করেছেন অধিনায়ক মুমিনুল হক। কোনো রান না করেই সাজঘরে ফিরলেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। সাজিদ খানের বলে আউট হওয়ার আগে করেছিলেন ১৯ বলে মাত্র ৬ রান। আজ সেটিও পারলেন না। হাসান আলির বলটা ঠিকভাবে খেলতে পারেননি মুমিনুল। তার ব্যাটে লেগে বল চলে গিয়েছিল মিডউইকেটে। আজহার আলী কোনো ভুল না করেই ক্যাচটি তালুবন্দি করলেন।
এর আগের ওভারেই শাহিন আফ্রিদির বলে আউট হতে হতেও বেঁচে গিয়েছিলেন মুমিনুল। কিন্তু জীবন পেয়েও কিছু করতে পারলেন না। এদিকে, পানি পানের বিরতির পরপরই নিজেদের চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাউন্সার সামলাতে না পেরে আউট হয়েছিলেন সাইফ। দ্বিতীয় ইনিংসেও সেই শাহিন আফ্রিদির বাউন্সারেই আউট হলেন সাইফ। সাজঘরে ফেরার আগে ১৮ রান করেন সাইফ।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে প্রত্যাশিতভাবেই পাক পেসারদের তোপে পড়েন বাংলার ব্যাটাররা। টাইগার বাহিনীর এ মুহুর্তে লিড ৮২ রান। এ মুহুর্তে ক্রিজে আছেন ইয়াসির আলি এবং মুশফিকুর রহিম।
এর আগে তৃতীয় দিনে তাইজুলের ঘূর্ণিতেই সবকটি উইকেটের বিনিময়ে ২৮৬ রানে গুটিয়ে যায় প্রথম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস। দলের হয়ে সেঞ্চুরি করেন আবিদ আলি।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
তৃতীয়ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার দুপুরে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে জেলার মুলাদী ও বাবুগঞ্জে নয়কে আটক করা হয়েছে। এরমধ্যে একজনকে সাতদিনের কারাদ- প্রদান করা হয়েছে।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহাজাহান জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগত তিনজন ও বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগত ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বাবুগঞ্জে আটককৃত ছয়জনের বাহিরে অপর এক যুবককে সাতদিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আলামিন (২৬) মুলাদী উপজেলার গাছুয়া এলাকার আলতাফ সরদারের ছেলে। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে (দন্ডপ্রাপ্ত) আটক করেছে পুলিশ।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
ঝালকাঠিতে আমন ধান কাটা শুরু না হলেও ১২ হাজার ৫০০ হেক্টরে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন কৃষকরা। ইতোমধ্যে তারা বিএডিসির বীজ বিক্রয় কেন্দ্র ও ডিলারদের কাছ থেকে বিভিন্ন জাতের বীজ সংগ্রহ করে বীজতলা করতে মাঠে নেমেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলা ও নলছিটি উপজেলা বোরো প্রধান। এই দুই উপজেলার ৪টি ইউনিয়নে জলাবদ্ধতার কারণে আমন ধানের আবাদ করা যায় না। ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ও বিনয়কাঠি এবং নলছিটি উপজেলার ভৈরবপাশা ও মগড় ইউনিয়নের ৩০ হাজার একরজুড়ে জলাবদ্ধতা থাকে। এই সকল ইউনিয়নের জলাবদ্ধ থাকা গ্রামগুলোতে কৃষকরা একমাত্র বোরো ধান ফসলের উপর নির্ভরশীল থাকে। এসব গ্রামগুলো মধ্যে থাকা খাল এবং সংশ্লিষ্ট নদীর অংশ ভরাট হওয়ায় পানি ওঠানামা করতে না পারায় পুরো বর্ষাকাল জুড়েই প্রায় ৫ মাস এলাকাগুলো ফসলের মাঠ পানিতে তলিয়ে থাকে।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক জানান, শীতের প্রবাহ শুরু হওয়ার সাথে-সাথে জলাবদ্ধ জমি থেকে পানি নেমে যাওয়ার সাথে-সাথে আগাছা পরিষ্কার করে এই গ্রামগুলোর কৃষকেরা আগাম বোরো আবাদ নেমে যান।
তিনি বলেন, এ বছর ১২ হাজার ৫০০ হেক্টরে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ৮০০ হেক্টরে হাইব্রিড ধানের আবাদ করা হবে। জেলা সদরের বিএডিসি বীজ কেন্দ্র থেকে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া ৪ টন বীজ ধান বিক্রি শেষ হয়েছে এবং জেলার ২৫ জন ডিলারের মাধ্যমে ৯৭ টন বরাদ্দকৃত বীজ ধান বিক্রি হচ্ছে।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার বিষয়ে এখনও দুটি আবেদন অগৃহীত রয়ে গেছে বলে অভিযোগ করেন দলটির সংসদ সদস্যরা।
রোববার (২৮ নভেম্বর) জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে এ দাবি করেন তারা। এর জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি নেত্রীকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে। আর অন্য আবেদনগুলো বিবেচনা করা যায় কি না সেটা দেখা হবে।
জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। দিন দিন দুর্বল হয়ে পড়ছেন বেগম জিয়া। শনিবার (২৭ নভেম্বর) দলটির মহাসচিব এমন তথ্য দিয়ে জানান, পরিপাকতন্ত্রের চিকিৎসার প্রযুক্তি বাংলাদেশে নেই। তাকে নিতে হবে বিদেশের হাসপাতালে।
এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানালেন, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার প্রস্তুতি শুরু করেছেন তারা। পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
তবে বেগম জিয়া ইস্যুতে সরকার যদি স্বেচ্ছাচারিতা করে তবে বিএনপি আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আরেক সিনিয়র নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার যদি গায়ের জোরে বা শক্তি প্রয়োগের মাধ্যমে দমন পীড়ন করে, তবে সে সরকার টিকতে পারবে না।
এদিকে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে বলেন, খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া।