কাজী এহসানুল হাসান সন্টু, উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে ডিসিএন বাংলা
বাতাস ঢেউ তুলছে হলুদ ফুলে ভরা সরিষাতে। সেই ঢেউয়ের তালেই যেন গুনগুন করছে মৌমাছি। ফুল থেকে আহরণ করছে মধু।
এমন দৃশ্য চোখে পড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে মৌ চাষিরা। সরিষাতে বসানো হয়েছে মৌ বক্স। এতে সরিষা ফুলের পরাগায়ন যেমন বেড়েছে, তেমনি মৌমাছিও সংগ্রহ করছে মধু। হাসি ফুটেছে সরিষা ও মৌ দুই চাষির মুখেই।
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন (সুমী) জানান, উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মৌ চাষিরা মধু সংগ্রহ শুরু করেছে। গত বছর মধু উৎপাদন হয়েছিল ১শ ৫৬ মেট্রিক টন। চলতি মৌসুমে গত বছরের চেয়ে এ বছর বেশি মধু সংগ্রহ করা যাবে বলে মৌ চাষিদের আশা।
কাজী এহসানুল হাসান সন্টু
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
০৪-১২-২০২১
