নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শফিউল্লাহ জুয়েল (৪৪) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ঢাকার তুরাগ থানায় পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুলের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক হুমায়ন কবির জানান, রাতে ঢাকা-মেট্রো-গ- ১৪-৫২২৮ নম্বরের একটি প্রাইভেটকারে চড়ে জুয়েল বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে পুরিন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর অবস্থায় শফিউল্লাহ জুয়েলকে স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। পরে সকালে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে। এতে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ফ্লোরেস দ্বীপের মৌমের শহরের বাসিন্দা অগাস্টিনাস ফ্লোরিয়নাস বলেন, ভূমিকম্পে সবাই ঘরবাড়ি ছেড়ে বাঁচার জন্য রাস্তায় নেমে এসেছেন।
মালুকু, পূর্ব নুসা টেঙ্গারা, পশ্চিম নুসা টেঙ্গারা, দক্ষিণপূর্ব ও দক্ষিণ সুলায়েসি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ফ্লোরেসের পূর্বাঞ্চলে, লারানটুকার ১১২ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে ১২ কিলোমিটার গভীরে ভূকম্পটির উৎপত্তি হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পের পরবর্তী কম্পনও (আফটারশক) ছিল পাঁচ দশমিক ছয় মাত্রার। লারাটুকার নাগরিক জাকারিয়াস জেনটানা কেরানজ বলেন, আমার মনে হয়েছে, একটা স্রোতের মধ্যে আমি ওঠানামা করেছি।
ভূমিকম্পন-প্রবণ প্যাসিফিক রিং অব ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের দেশ ইন্দোনেশিয়া। গেল ৪ ডিসেম্বর জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির উদগীরণে ৪৮ জন নিহত ও কয়েক মানুষ আহত হয়েছেন।
প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারের কাছে কার্যকরী মূলধন সুবিধা হিসেবে ৩০০ কোটি টাকা চেয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। একইসঙ্গে প্রতিষ্ঠান খোলার জন্য নিরাপত্তাও চেয়েছে তারা। গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া এবং কার্যক্রম পুনরায় শুরু করতে এ অর্থ সহায়তা চাওয়া হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) সহায়তা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আলাদা দুটি চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়েও পণ্য না দেওয়ার অভিযোগ ওঠেছিল। এ ছাড়া প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভগবাননগর গ্রামে বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে উচ্চস্বরে সাউন্ড বাজানো হচ্ছিল। সে সময় প্রতিবেশী ফিরোজ হোসেন নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। তারই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়।
ওসি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে বাস চাপায় রহিমা খাতুন (৭) নামের প্রথম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন সদর উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে গড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ছিল।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মা ফরিদা খাতুনের সাথে কালীগঞ্জ থেকে কাপড় কিনে বাড়ি ফিরছিল। পথে ছালাভরা নামক স্থানে এসে ইজিবাইকের ভাড়া দেওয়ার সময় শিশু রহিমা দৌড়ে রাস্তা পাওয়ার হওয়ার চেষ্টা করে। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
কালীগঞ্জ থানার ওসি মোহা. মাহফুজুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে কিন্তু চালক পলাতক রয়েছে। নিহত শিশুটির লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
ঢাকা, ৫ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেছেন, লবণাক্ততাসহ জলবায়ু পরিবর্তনের নানাবিধ সমস্যা থেকে উত্তরণে জলবায়ুর ক্ষতিকর প্রভাব বিষয়ে মানুষের সচেতন হওয়ার বিকল্প নেই। তিনি আরো বলেন, দেশের লবণাক্ত এলাকায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিজ্ঞানভিত্তিক টেকসই কৃষি অনুশীলন এবং প্রযুক্তিগত ইনোভেশন আনতে হবে। এলক্ষ্যে মাটির অবক্ষয় রোধে বিনিয়োগ ও গবেষণা বাড়াতে হবে। শাহাব উদ্দিন আজ বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। শাহাব উদ্দিন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখার জন্য সীমিত জমি থেকে অধিক ফসল উৎপাদনের জন্যও মাটির উর্বরতা ঠিক রাখতে হবে। তিনি বলেন, রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ ব্যবহারের কারণে দেশের নদী-নালা ও জলাশয়ে মাছসহ নানা জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, মানুষসহ উদ্ভিদের ওপরও মারাত্মক প্রভাব পড়ছে। মন্ত্রী আরো বলেন, মাটির লবণাক্ততা মোকাবেলা ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে মাটির উর্বরতা নিশ্চিত করতে হবে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বিধান কুমার ভান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামসহ কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।