ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় জালাল মিয়া (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে সাতবর্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের থেমে থেমে দুই ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।
নিহত জালাল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পশ্চিম এলাব্রক্ষাকার আক্তার মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের হয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দিকে আসছিলেন একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। এ সময় সাতবর্গ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী জালাল মিয়া ঘটনাস্থলে নিহত হয়। এ সময় মহাসড়কে ট্রাকটি উল্টে যাওয়ায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি অপসারণ করার কারণে কিছুক্ষণ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।