মেঘনা তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার লালপুরে শুরু হয়েছে শুঁটকি উৎপাদন। তবে এ বছর মিঠাপানির মাছের স্বল্পতা থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় চড়া সুদে দাদন ব্যবসায়ী এবং বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে লোকসানের শঙ্কায় তারা। তবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনার তীরবর্তী লালপুরে সারি সারিভাবে স্থাপন করা হয়েছে বাঁশের মাচা। এসব মাচায় মেঘনা এবং হাওর অঞ্চল থেকে আহরণ করা মিঠাপানির বিভিন্ন প্রজাতির মাছ শুকানো হচ্ছে। বিশেষ করে পুঁটি, ট্যাংরা, শৈল, আইড় এবং ম্যানি মাছের শুঁটকি অন্যতম। রোদে শুকানো এই শুঁটকি নানা প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি উপযোগী করে তোলা হয়। এর মধ্যে চ্যাপা শুঁটকি উৎপাদনের অন্যতম জোগান পুঁটি মাছের আমদানি বাজারে কম হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে দাদন ব্যবসায়ীসহ বিভিন্ন এনজিওর কাছ থেকে উচ্চ সুদে পুঁজি সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসা ভালো না হলে সেই টাকা পরিশোধ করা নিয়ে শঙ্কায় তারা।
এ বিষয়ে শুঁটকি মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার কারণে মাছ কম, তাই ঠিকমতো ব্যবসা করতে পারছি না। ব্যবসার পরিস্থিতি যদি এবার ভালো না হয়, তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়।
এ দিকে স্থানীয় জনপ্রতিনিধির মতে, সরকারের বাস্তবমুখী পরিকল্পনার পাশাপাশি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হলে এই শিল্প আরও বিকশিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল খায়ের বলেছেন, সরকার যদি পরিকল্পিতভাবে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে এটি আরও বেশি বিকশিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এ জেড এম আরিফ হোসেন বলেছেন, ব্যাংকিং খাত যদি তাদের ঋণ দানে এগিয়ে আসে, তাহলে তারা চড়া সুদের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে।
তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান আশ্বাস দেন, শুঁটকি মাছ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেছেন, ইতোমধ্যে, শুঁটকি শুকানোর কাজে যারা নিয়োজিত, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের এ পুঁজি সমস্যাসহ বিপণনে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আমরা আলোচনা করে, তাদের সমস্যা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
প্রতি বছর এ অঞ্চলে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ৬ মাসে অন্তত অর্ধশত কোটি টাকার শুঁটকি উৎপাদন হয়।
’বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ আজ। শনিবার (১৮ নভেম্বর) এ দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবভন থেকে ভিডিও কনফারেন্সে উপস্থিতি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এ এম আমিন উদ্দিন এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।
২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ওইদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ‘ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর), সেদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী ওই শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত কাইয়ুমসহ ছয়জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত খাইয়ুম পলাতক রয়েছে।
এর আগে বুধবার রাতে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের পূর্ব গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
রায়পুর থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ওই শিশুটির মা যুগান্তরকে জানান, উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে অসুস্থ স্বামী ও দুই শিশু সন্তান নিয়ে টিনশেড বাড়িতে বসবাস তাদের। বুধবার সন্ধ্যার পর মেয়েটি দোকান গিয়ে খাবার কিনে বাসায় ফিরছিল। পথিমধ্যে খাইয়ুম শিশুটিকে সুপারি বাগানে তুলে নিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার দিলে আঘাত করে খাইয়ুম পালিয়ে যায়।
তিনি বলেন, ওই দিন রাত পর্যন্ত অসুস্থ স্বামীর জন্য ওষুধ আনতে স্থানীয় মিতালী বাজারে ছিলাম।
ওই শিশুর বাবা জানান, বাসায় ফিরে পুলিশ হেড কোয়ার্টারে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ঘটনাটি জানিয়ে সহযোগিতা চাওয়া হয়। পরে তারা রায়পুর থানাকে অবহিত করলে এসআই নাসিম পরিবারকে থানায় যেতে বলেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী দেলোয়ারসহ তার লোকদের বাধার কারণে থানায় মামলা করতে দেরি হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত খাইয়ুম পলাতক থাকায় তার বক্তব্য নেয়া যায়নি। তবে তার বাবা মো. ইব্রাহিম ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমার ছেলে ভুল করেছে। ঘটনাটি নিয়ে এলাকার কয়েকজন বৈঠকে মীমাংসা করে দিয়েছেন। আপনারাও মাফ করে দেন।
রায়পুরের হায়দরগঞ্জের ফাঁড়ির এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন, শনিবার ওই শিশুকে জেলা সদর হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। দরিদ্র শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত কাইয়ুমসহ ছয়জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।
ঝালকাঠিতে চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা (থ্রি-হুইলার) ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর নাম স্থানে সড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত চালকের নাম আব্দুল সোবাহান খলিফা (৬০)। তিনি জেলার নলছিটি উপজেলার তীমিরকাঠী গ্রামের বাসিন্দা।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মঈনুল হক জানান, নিজের অটোরিকশা নিয়ে প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন বৃদ্ধ চালক সোবাহান। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনটিও গত রাত ৭টা থেকে বন্ধ পান পরিবারের লোকজন। শনিবার সকালে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি জানান, শুক্রবার রাতের যে কোনো সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি
যুক্তরাজ্যের গবেষকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে গুরুতর অসুস্থতা প্রতিরোধে বুস্টার ডোজ অন্তত ৮৫ শতাংশ কার্যকর। করোনার অন্য ধরনগুলোতে টিকা যে সুরক্ষা দিত তার চেয়ে এই হার কিছুটা কম। তবে এই কার্যকারিতায় হাসপাতালে ভর্তির হার কমে আসবে বলে জানিয়েছেন দেশটির গবেষকরা। তবে পুনরায় করোনা সংক্রমণে ওমিক্রন পাঁচগুণ বেশি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে গবেষকরা। এমনকি ডেল্টার চেয়ে এর উপসর্গ কোন অংশেই কম নয় বলে জানিয়েছেন তারা।
এদিকে দেশটিতে অব্যাহত রয়েছে দৈনিক করোনা শনাক্তের রেকর্ড। শুক্রবার দেশটিতে সর্বোচ্চ ৯৩ হাজারের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে গেল মাসের তুলনায় হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা অন্তত ৪৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে টিকা প্রস্ততকারী প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে ২০২৪ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে মহামারি।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় বান্দরবানে প্রথম এবং চট্টগ্রামে বিশেষ পারদর্শিতা পুরস্কার পেয়েছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের মেয়ে কোয়ান্টারা অংশ নেয়। কুচকাওয়াজে দলের কমান্ডার সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাফিসা আক্তারের নেতৃত্বে বুদ্ধিদীপ্ত প্যারেড নৈপুণ্য মুগ্ধ করেছে স্টেডিয়াম ভর্তি সব দর্শককে। এজন্য তারা বিশেষ পারদর্শিতা পুরস্কারে ভূষিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে প্রাথমিক ও মাধ্যমিক উভয় গ্রুপে প্রথম স্থান অর্জন করে স্কুলটির ছেলে শিক্ষার্থী কোয়ান্টারা। পাশাপাশি ‘চলো এগিয়ে যাব বাধা মানি না’ গানের সঙ্গে তাল মিলিয়ে ডিসপ্লে প্রদর্শন করে স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১৬৮ জন শিক্ষার্থী। মনোমুগ্ধকর এই ডিসপ্লেতেও তারা পেয়েছে প্রথম স্থান।
অনুষ্ঠান শেষে পুরো স্টেডিয়াম চত্বর পরিষ্কার করে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা। আগের দিন বুধবারও (১৫ ডিসেম্বর) তারা মহড়া শেষে পরিচ্ছন্নতার কাজ করে। এই দৃষ্টান্ত দেখে অনুষ্ঠানে উপস্থিত বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিরবীজি ও বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধুবাদ জানান।
মহান বিজয় দিবসে লামা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছে ছেলে কোয়ান্টারা। লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক উভয় গ্রুপে প্রথম হওয়ার পাশাপাশি ডিসপ্লেতেও তারা প্রথম হয়। এবারের ডিসপ্লেতে অংশ নেয় কোয়ান্টাম কসমো স্কুলের প্রথম থেকে তৃতীয় শ্রেণির ১৭১ জন কোয়ান্টা। ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’ সংগীতের সঙ্গে এই ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত ডিসপ্লে মুগ্ধ করে হাজারো দর্শককে। এছাড়া অনুষ্ঠান শেষে কোয়ান্টাদের একটি ব্যান্ড বাদন দল সংক্ষিপ্ত পারফর্মেন্স করে। এতে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হয়। তারাও বিশেষ পুরস্কার লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল চৌধুরী, লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তফা জাবেদ কায়সার এবং উপজেলা ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০০১ সালে মাত্র সাতজন মুরং শিশু নিয়ে যাত্রা শুরু করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। ২০ বছরের পরিক্রমায় জাতি-ধর্ম নির্বিশেষে এখন এখানে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী। দেশের প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এই স্কুলের রয়েছে শিক্ষা ও ক্রীড়ায় দেশসেরা সাফল্য। ঢাকায় জাতীয় শিশু-কিশোর কুচকাওয়াজে তারা প্রথম হয়েছে ২০১৫ থেকে টানা পাঁচ বছর। বুয়েট, মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে কোয়ান্টারা।
টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের শুরু হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, ঢাকা-টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত গ্লাসওয়্যার কারখানাটিতে রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর,বাসাইল, সখিপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট কাজ করছে।
তিনি জানান, আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কাজ করে যাচ্ছি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিচতলার একটি গোডাউনে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।