ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা, ১১৪ গ্রাম ও ২৭ কেজি ৮৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।