রাজধানী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় শ্রদ্ধা জানান তিনি।
এর আগে সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় পৌঁছানতিনি। পরে তা ভিভিআইপি টার্মিনাল টার্মেকে পোঁছায়। ১০ মিনিট পরে স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়েকে নিয়ে বিমান থেকে নেমে আসেন তিনি। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ।
দু’দেশের রাষ্ট্রপতি গিয়ে দাঁড়ান অভ্যর্থনা মঞ্চে। বিউগলে বেজে ওঠে ভারতের দুদেশের জাতীয় সংগীত। এরপর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল। পরে গার্ড পরিদর্শন করেন রাম নাথ কোবিন্দ।
পরে মোটরশোভা যাত্রা সহকারে দুই দেশের রাষ্ট্রপতি গাড়ি বহরে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। বিমানবন্দর থেকে তাকে নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ের হেলিপ্যাডে। সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে নিয়ে যাওয়া হয় ভারতের রাষ্ট্রপতিকে।
সফর সূচি: দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বঙ্গভবনে যাবেন তিনি। সেখানে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি ট্যাংক ও যুদ্ধবিমান জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য উপহার দেবেন। আগামীকাল ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নেবেন। ১৭ ডিসেম্বর রমনা কালীমন্দিরের সংস্কারকৃত অংশ উদ্বোধন করে দুপুরে দিল্লি ফিরবেন রামনাথ কোবিন্দ।
ঢাকা থেকে বরিশালে আসা যাত্রীবাহী লঞ্চ কুয়াকাটা-২ এর কেবিন থেকে শারমিন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী মো. মাসুদকে গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শারমিন আক্তার ঢাকার কুনিপাড়া এলাকার এনায়েত হোসেনের মেয়ে।
সোমবার (১৩ ডিসেম্বর) র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে বরিশালগামী এমভি কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে শারমিন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় স্বামী মো. মাসুদকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ঘটনার দিন ১০ ডিসেম্বর বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে কুয়াকাটা-২ লঞ্চ। শুক্রবার সকালে বরিশাল বন্দরে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা কেবিনগুলো পরিষ্কার শুরু করেন। এসময় লঞ্চের নিচতলার একটি স্টাফ কেবিন তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নৌ-পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঢাকা, ১২ ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকারী পলাতক দন্ডিতদের ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক দাবী জানাবো। পলাতক বুদ্ধিজীবী হত্যাকারীদের ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আমার আলাপ হয়েছে। সেখানে আমি দন্ডিত পলাতক দুইজনকে দেশে ফিরিয়ে আনার জন্য দাবি করেছি। তিনি আমাকে বলেছেন, আমরা যেন ফর্মালি (আনুষ্ঠানিক) এই দাবি করি। আমি তাদেরকে ফিরিয়ে দেয়ার জন্য ফর্মালি দাবি করবো। আজ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৩০ জন জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ ২৬ তম বিচার প্রশাসন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আজ ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন – আইন সচিব গোলাম সারোয়ার, প্রশিক্ষণ কোর্সের পরিচালক গোলাম কিবরিয়া। আনিসুল হক বলেছেন, বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয় অত্যন্ত দুঃখজনক ও কল্পনাপ্রসূত। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, তাদের একটা কর্তব্য থাকে, সেটা হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা এবং যাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়, তাদের আত্মপক্ষ বক্তব্য শোনার। মন্ত্রী বলেন, এটা দুঃখজনক যে, কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়েই এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রী বলেন, আমি এটাও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যে সব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দোষী করা হয়েছে তা ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। মার্কিন যুক্তরাষ্ট কর্তৃক বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের অভিযোগের বিষয়ে আনিসুল হক বলেন, বাংলাদেশে কোন বিচার বহির্ভূত হত্যাকান্ড হয়নি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন করেছেন সেই আবেদনের বিষয়ে কোন সিদ্ধান্ত নিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, একটু অপেক্ষা করুন জানতে পারবেন। এর আগে মামলাজট কমানোর ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, মানুষ বিচারের জন্য হাহাকার করছে। যখন তারা আদালতে বিচার পাবেন না, তখন কিন্তু বিচারের জন্য রাস্তায় নামবেন। আমরা কেউই এমন অবস্থা চাই না। মন্ত্রী মামলা নিষ্পত্তির হার বাড়াতে দুপুরে একঘন্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়কে যথাযথ কাজে লাগানোর তাগিদ দেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের আগমুহূর্তে বুদ্ধিজীবী হত্যাকান্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম দুই হোতা ঘাতক আলবদর বাহিনীর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার মামলায় মৃত্যুদন্ড দিয়ে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এ দুই আসামিই পলাতক। তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এ কথা বলেন আইনমন্ত্রী।
রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন।
খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গত কয়েকদিনের টানা বৃষ্টির পর রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা আরও কমেছে। এখনও রাজধানীতে ঠাণ্ডা বেশি অনুভূত না হলেও গ্রামাঞ্চলে শীত জেকে বসতে শুরু করেছে। এই তাপমাত্রা সামনে আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১০ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, এখন দিন দিন তাপমাত্রা কমতে থাকবে। শীতের আমেজ এখন রাজধানীতেও অনুভূত হবে। পাশাপাশি রাজধানীতে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানা গেছে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমাংশ ও এর কাছাকাছি আছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ এখন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আছে। আর এর প্রভাবে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকবে।
শুক্রবার ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এরপর সকাল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা ছিল। ফাঁকে অবশ্য সূর্যের দেখা মিলছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে মেঘলা ভাবও কেটে গেছে। রোদের তেজও কিছুটা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন সংবাদমাধ্যমে জানান, শীতের এ সময়ে সকালের দিকে এমন মেঘলা আকাশ থাকে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কাটে। আজও এমনটা হয়েছে।
আরিফ হোসেন বলেন, আজ রাতের তাপমাত্রা কমবে। এছাড়া এখন দিন দিন তাপমাত্রা কমতে থাকবে। শীত এখন রাজধানীতেও অনুভূত হবে।
পদ্মা সেতুর দুই প্রান্তে দ্রুতগতিতে এগিয়ে চলছে রেলপথ নির্মাণ কাজ। পদ্মা সেতুর রেললিঙ্ক প্রকল্পে রাজধানী ঢাকাকে যুক্ত করতে চলছে এখন পুরো দমে কাজ চলছে।
প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন জানান, পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল নেটওয়ার্ক আগামী বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে চালু করার টার্গেট নিয়ে নির্মাণ হচ্ছে রেল অবকাঠামো।
পদ্মা সেতু ঘিরে দেশের রেল নেটওয়ার্কে যুগান্তকারী পরিবর্তনে কাজ চলছে দ্রুতগতিতে। সেতুর দুই প্রান্তে রেল সংযোগ প্রকল্পে রাজধানী ঢাকাকে যুক্ত করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল অবকাঠামো ঘিরে চলছে কাজ।
রেল স্টেশন তৈরি, রেল লাইন, রেল সেতু ও রেল কালভার্টসহ পুরো প্রকল্প জুড়ে রেল অবকাঠামো এখন দৃশ্যমান।
ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙা পর্যন্ত যেতেই চোখে পড়ে এক্সপ্রেসওয়ের পাশ ধরে রেলের কাজে ব্যবহার করা হচ্ছে ভারি যন্ত্রপাতি। কাজের সঙ্গে সম্পৃক্ত প্রকৌশলীরা বলছেন মান ঠিক রেখে যথা সময়ে প্রকল্প সম্পন্ন করার টার্গেট নিয়ে কাজগুলো এগুচ্ছে।
প্রকল্প পরিচালক বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। আর ২০২২ সালের বিজয় দিবসে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চালুর লক্ষ্যেই এখন কাজ চলছে।
ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্প সম্পন্ন হলে দূরত্ব কমবে ১৯০ কিলোমিটার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মিরপুর বিভাগের কাফরুল থানা থেকে সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলামের মোবাইল ফোন চুরি হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ফোনটি চুরি হয়।
এর আগে ৩টায় কাফরুল থানায় একটি সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলন শেষ করে সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম থানা ত্যাগ করে বের হতে গেলে তার একটি মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়নি। পরে থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।
থানার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের খোঁজাখুঁজির পর একটি মোবাইল ফোন পাওয়া গেছে বলে জানানো হয়। তবে খুঁজে পাওয়া ফোনটি আদৌ মঈনুল ইসলামের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ডেস্ক নিউজঃ ঢাকা গত ১৯ ডিসেম্বর ২০২০ রোজ শনিবার রাত ৮:৩০ মিনিটের সময় ফকিরাপুলে একুশ বায়ান্ন প্রেস প্রিন্ট দোকানে সন্ত্রাসী হামলা চালায়।
চালায়।দোকানের মালিক এনামুল হক বাবু সাংবাদিকদের জানান আমার মামা রিয়াদুল ইসলাম আফজাল, মোহাম্মদ কামরুল হোসেন সহ অজ্ঞাত নামা ৬ থেকে ৭ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
সন্ত্রাসী হামলা আমার ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার ২ টি, প্রিন্টার ১ টি, লেজার মেশিন, নগদ অর্থ আনুমানিক ৪৫ হাজার টাকা সহ আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। সন্ত্রাসীরা বিগত দিন আগে আমি ও আমার বাই সোহাগ কে প্রাণনাশের হুমকি দিয়েছে এ বিষয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমি উল্লেখ্য ঘটনায় আইন ও বিচার চাই।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন,প্রয়োজনে ভাস্কর্যগুলোর নিরাপত্তা দিতে প্রতিটি ভাস্কর্যের সামনে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়াও রাজধানীর ভাস্কর্যগুলোর নিরাপত্তায় পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি। কর্তৃপক্ষের মাধ্যমে ভাস্কর্যের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে পুলিশ সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। শনিবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন ।
এ সময় তিনি বলেন, ‘ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’ করোনার দ্বিতীয় ঢেউয়েও সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।