হাসান কাজল এর প্রতিবেদনে বিস্তারিত
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা সাবরেজিস্টার সোহেল রানার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ঘুষ অনিয়ম ও অপকর্মের অভিযোগ এনে ৮ দিন ধরে কর্মবিরতি পালন করছে শ্রীপুর দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতি। দীর্ঘ সময় দলিল রেজেস্ট্রী বন্ধ থাকায় ব্যাপক হয়রানি ক্ষতির সন্মুক্ষীন শিল্পাঞ্চল হিসেবে খ্যাত শ্রীপুর উপজেলা সহ আশপাশের এলাকার ভুক্তভোগী মানুষেরা। সরকার বন্চিত হচ্ছে কোটি কোটি টাকারগরম রাজস্ব আয় থেকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,শাটডাউন চলাকালীন সময়ে গত রবিবার দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির ২ শতাধিক সদস্য উপজেলা সদরে বিক্ষোভ মিছিল সহ দুর্নীতিবাজ সাবরেজিস্টার সোহেল রানাকে প্রত্যাহারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেন। অভিযোগ আছে,সাবরেজিস্টার সোহেল রানা অভিযোগকারী জাকারিয়া মোড়ল সহ আন্দোলন কারী ভেণ্ডার, মোক্তার দের সনদ বাতিলের হুমকি প্রদান করছে।
ব্যাপক দুর্নীতি ও অনিয়মের দায়ে অভিযুক্ত সোহেল রানাকে শ্রীপুর থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে গাজীপুর জেলা প্রশাসক, জেলা রেজিস্টার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে দলিল লেখক ও ভেণ্ডার সমিতি।
এবিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমদ বলেন,বিষয়টি আমার এক্তিয়ারাধীন না হওয়ায় তবুও যেহেতু আমার কাছে স্মারক লিপি প্রদান করায় আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে অভিযোগ টি ফরোয়ার্ড করেছি।
অভিযোগের বিষয়ে সাবরেজিস্টার সোহেল রানাকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে মন্তব্য জানতে চাইলে সে লাইনে থাকতে বলে ফোন কেটে দেন।পরবর্তীতে আরেকবার ফোন দিলে ফোন রিসিপ করেনি।
সর্বশেষ এরিপোর্ট লেখা পর্যন্ত সাবরেজিস্টার সোহেল রানা আন্দোলনকারীদের সাথে বসতে চাইলে দলিল লিখক ও ভেন্ডারগণ প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। আগামী কর্মসূচি হিসেবে মঙ্গলবার সকালে জেলা রেজিস্টারের সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরবেন বলে জানান।
ডিসিএন বাংলা টিভি/