ঝালকাঠি প্রতিনিধি
বীথি শর্মা বনিক:
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে কমিউনিটি সভা করেছে জেলা তথ্য অফিস, ঝালকাঠি। বুধবার (২২ এপ্রিল) সকালে ঝালকাঠি জেলা সদর উপজেলার বিয়কাঠি ইউনিয়নের বিনয়কাঠি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ জাকির হোসেন সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোঃ আহসান হাবীব হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খান, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী, মহিলা ইউপি সদস্য বাসন্তী রানী এবং ইউপি সদস্য আবদুল গফফার সরদার।
প্রধান অতিথির বক্তব্যে লেলিন বালা বলেন, হাম-রুবেলা টিকাদান, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উঠান বৈঠক শেষে হাম-রুবেলাসহ বিভিন্ন সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রদর্শিত চলচ্চিত্রের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলে ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়।
বীথি শর্মা বনিক
ঝালকাঠি
ডিসিএন বাংলা টিভি: