ঝালকাঠি থেকে বীথি শর্মা বনিক, প্রতিবেদনে
ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) এবং ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস) বাংলাদেশ, ঝালকাঠি জেলার যৌথ উদ্দোগে অসহায় এক পরিবারকে খাদ্য ও ঈদের উপহার সামগ্রী দেয়া হয়।
বুধবার ১৯ মার্চ দুপুরে সংগঠন দু’টির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ভিক্ষারত এক অন্ধ নারীকে খাদ্য সহায়তা দেয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো মুরি, চিরা, গুরাদুধ, চিনি, খেজুর, আলু এবং সাবান। এছাড়া অন্ধ ঐ ভিক্ষুক নারীর ১৮ মাসের শিশু সন্তানকে ৬ সেট নতুন প্যান্ট ও গেঞ্জি দেয়া হয়।
খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র উপহার পেয়ে আনন্দে আপ্লুত হয়ে কেঁদে দিয়ে দৃষ্টিহীন ঐ নারী বলেন, ‘রোজার মাসে মাইনসে যা দেয় হেতে পোলাডা লইয়া কোনোমতে খাইয়া থাহি। ঈদে পোলাডায় নতুন প্যান জামা পরবো হেইয়া মুই স্বপ্নেও ভাবিনাই।’ একথা বলে এনটিসিএফ এবং ইয়েস বাংলাদেশের সদস্যদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন অন্ধ নারী।
ইয়েস বাংলাদেশের দায়িত্বরত জেলা ভলান্টিয়ারা গনমাধ্যমকে বলেন, ‘এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে যৌথ ভাবে আমরা প্রতি বছরই অসচ্ছল একটি পরিবারকে খাদ্য ও ঈদ সামগ্রী উপহার দেই। এরই ধারাবাহীকতায় এবারও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এনসিটিএফ সভাপতি জান্নাতুল ইসলাম সাথী বলেন, ‘এই উদ্যোগটি সমাজের উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা বাড়ানো হয়। আমরা বাকিদেরও আহ্বান জানাই যে আমাদের আশে পাশে এমন হাজারও মানুষ রয়েছে আমরা আমাদের সাধ্যমত তাদের পাশি দাঁড়াই।
ডিসিএন বাংলা নিউজ/