লঘুচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদী উত্তাল রয়েছে। ইতোমধ্যে নদীতে স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ফুট উচ্চতায় জোয়ার বইছে। এতে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
আরও পড়ুনঃ আগামী ৪ আগষ্ট রাজধানীতে সমাবেশের ঘোষণা জামাতের
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। এর আগে সাগর উত্তাল থাকায় বুধবার সকাল থেকে অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার নলচিরা ইউনিয়নের বেড়ির বাইরের অনেকগুলো বাড়ি ঘর, দোকান-পাটে পানি ডুকে গেছে। নলচিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউনুছ জানান, অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে ৯নং ওয়ার্ডের তুপানিয়া গ্রামের বেশিরভাগ অংশ। বেড়িবাঁধের বাইরে হওয়ায় সহজে জোয়ারে পানিতে তলিয়ে যায় এই গ্রামটি।
ডিসিএন বাংলা/প্রা.নি.