প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলার দখল ম্যানচেস্টার সিটির হাতে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে তখনও খেলায় গোলশূন্য সমতা। মাঝমাঠে আধিপত্য বিস্তার করে রাখলেও দুদলই সাবধানী ফুটবল খেলছিল। ফলে গোলটা যেন আসছিল না কিছুতেই! তবে ৬৮ মিনিটে ক্রসে রদ্রির অসাধরণ এক গোলে নিশ্চিত হয়ে গেল সিটির ইতিহাস গড়া! শনিবার (১০ জুন) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২২–২৩ মৌসুমের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের শিরোপা জিতল ম্যানসিটি। আর এই নিয়ে চলতি মৌসুমে ‘ট্রেবল’ জয়ের স্বাদ পেল পেপ গার্দিওলার শিষ্যরা। এবার ইউরোপ সেরার আগে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছিল সিটিজেনরা।
আরও পড়ুনঃ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে করবে ডেনমার্ক
প্রতিযোগিতাপূর্ণ প্রিমিয়ার লিগে সব ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছে তারা। ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই ট্রফি জিতে ম্যানচেস্টারের ক্লাবটি প্রিমিয়ার লিগকে ডালভাতে পরিণত করেছে। এবারও লিগ শিরোপার পর নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের রেকর্ড গড়ল সিটি। স্নায়ুচাপের এই ম্যাচে দুই দলই কিছুটা ধীরেই শুরু করেছিল। তাই প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার গোলের সুযোগ তৈরি হয়নি। ষষ্ঠ মিনিটে বার্নার্ডো সিলভার শট বাঁ পোস্ট দিয়ে মাঠের বাইরে যায়।
আরও পড়ুনঃ টেলিসিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিম
এরপর ইন্টার মিলান মুহুর্মুহু আক্রমণে উঠলে ছন্দ ধরে থাকতে পারেনি ম্যানসিটি। মাঝে ইন্টারের অধিনায়ক ব্রোজোভিচ ক্রসবারের ওপর দিয়ে বল মেরে গোলের সুযোগ নষ্ট করেন। ২৬ মিনিটে সিটিজেন গোলকিপার এডারসনের ভুলে বল পান বারেল্লা। তবে তার শট বারের পাশ দিয়ে চলে গেলে গোলের সুযোগ লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই কেভিন ডি ব্রুইনার পাস থেকে আর্লিং হল্যান্ডের সামনে সুযোগ আসে। তবে তার বাঁ পায়ের শট কোনোমতে শরীর দিয়ে আটকে দেন ইন্টার গোলকিপার। ৩০তম মিনিটে পায়ে চোট পান কেভিন ডি ব্রুইনা। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেললেও পাঁচ মিনিট পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন এই মৌসুমে সব প্রতিযোগিতায় ২৮টি গোল বানানো এই মিডফিল্ডার। তার বদলে তরুণ ফিল ফোডেনকে মাঠে নামান কোচ গার্দিওলা। তবুও কাঙ্খিত গোলের দেখা পাননি তারা। ফলে গোল ছাড়াই প্রথমার্ধ শেষ করে দুই দল।
বিরতির পর দুই দল কিছুটা খোলস থেকে বের হওয়ার চেষ্টা করেন। ৫৬ মিনিটে এডেন জেকোকে তুলে রোমেলো লুকাকুকে নামান ইন্টার কোচ। ৫৮ মিনিটে সিটির গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মার্টিনেজ। সিটির গোলকিপার এডারসনের গায়ে মেরে বসেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বল পেয়ে প্রতিআক্রমণে ওঠে সিটি। তবে ডি বক্সে ঢোকার আগেই ফোডেনকে ট্যাকলে থামিয়ে হলুদ কার্ড দেখেন বারেল্লা।
ডিসিএন বাংলা/খে.নি.