বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ের আগেই মাত্র ১১৬ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। এরপর স্বল্পপুঁজি তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশের ইনিংস। ফলে ২৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ আগামীকাল শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হন দুই ওপেনার শামীমা সুলতানা (৭) ও মুর্শিদা খাতুন (২)। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে কোনো রান করার আগেই সাজঘরে ফেরেন সোবহানা মোস্তারি। চারে নেমে অধিনায়ক জ্যোতি করেন ১১ রান। রিতু মনি করেন ১৭ রান। ১০ নম্বরে ব্যাট করতে নেমে সুলতানা খাতুনের ব্যাটেই রক্ষা পায় টাইগাররা। প্রথমবার দলে ডাক পাওয়া সুলতানা ৬০ বল খেলে ২ চার ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৩২ রান। জাহানারা আলম অপরাজিত থাকেন ১৬ রানে। ফলে নির্ধারিত সময়ে ১১৬ রানের সংগ্রহ পায় সফরকারীরা।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি আবদুল হামিদের রাজসিক বিদায়
স্বল্প লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় লঙ্কান মেয়েরা। তবে শেষ পর্যন্ত টাইগ্রেস স্পিনার ফাহিমার বিষে নীল হয়ে যায় স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন লিমাসা থিমেসানি। এ ছাড়া ১৯ রানে অপরাজিত ছিলেন পিয়ুমি ওয়াথাসালা। ১৮ রান করেন মাদুশিকা। বাংলাদেশে হয়ে স্পিনার ফাহিমা খাতুন নেন ২২ রানে ৪ উইকেট। তার সঙ্গে ২ টি করে উইকেট নেন দিশা বিশ্বাস ও নাহিদা আক্তার।
ডিসিএন বাংলা/খে.নি.