বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে দোকান মালিক সমিতিকে সঙ্গে নিয়ে যৌথভাবে পরিদর্শন কার্যক্রম চালিয়ে এনএসআই, ডিজিএফআই ও ফায়ার সার্ভিস। রাজধানীর গাউছিয়া মার্কেট অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুনঃ রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, অগ্নিঝুঁকিতে রয়েছে রাজধানীর অন্যতম কাপড়ের মার্কেট গাউছিয়া। সিঁড়িতে দোকান, করিডোর উন্মুক্ত নয়, পর্যাপ্ত পানির ব্যবস্থা না-থাকাসহ বেশ কিছু ত্রুটির কথাও জানান তিনি। বজলুর রশিদ বলেন, শুধু গাউছিয়া নয়, রাজধানীর বেশির ভাগ মার্কেটই অগ্নিঝুঁকিতে আছে। এদিকে গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতি জানিয়েছে, যেসব ত্রুটি আছে, শিগগিরই সমাধান করা হবে।
ডিসিএন বাংলা/আ.নি.