আজ (১৯ ডিসেম্বর) সোমবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছিড়া ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে। এতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। রংপুর পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ নয়াপল্টন বিএনপির কার্যালয়ে বিএনপি-পুলিশ সংঘর্ষ
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি আটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে আটোরিকশাটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
আরও পড়ুনঃ পাটকেল ঘাটায় মিঠাবাড়ী ঈদগাহ জায়গা দখলের অভিযোগ
নিহতরা হলেনঃ সহির উদ্দিন (৪০), খাদেমুল ইসলাম (৩৮), আজানুর রহমান (৪৫) ও হাবিবুল্লা (৪৫)। হাসপাতালে নেওয়ার পথে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিসিএন বাংলা/র.দু.নি.