চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪১ রান। সাকিব-মিরাজের ব্যাটে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মিরাজ। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন সাকিবও। হারটা সময়ের ব্যাপার ছিল। কিন্তু বাংলাদেশের সমর্থকদের মাঝে কিছুটা আশা ছিল মিরাজ ও সাকিবের ক্রিজে থাকার কারণে। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না এই দুই ব্যাটার।
আরও পড়ুনঃ প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
পঞ্চম দিনের শুরুতেই মিরাজকে তুলে নিয়ে সাকিবের সঙ্গে ৪৫ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। এরপর হারের শঙ্কা দেখে সাকিব টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে থাকেন। ৬ ছক্কা ও ৬ চারের মারে ৮৪ রান করতেই কুলদীপের কাছে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। এরপর চার রানের মাঝে বাকি দুই উইকেট হারিয়ে প্রথম টেস্টে হার নিশ্চিত করে বাংলাদেশ। এই হারে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে গেল স্বাগতিকরা।
ডিসিএন বাংলা/খে.নি.