ডিসিএন বাংলা টেলিভিশন
স্পোটস ডেক্স
গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপের আয়োজকও। এই ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট হিসেবেই নামছেন অজিরা। কিন্তু স্বস্তিতে থাকতে দিচ্ছে না এবারের নানা ম্যাচের ফল। এই আয়ারল্যান্ডই ইংল্যান্ডের মতো ফেবারিট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম শক্তিশালী দলকে হারিয়েছে।
আরও পড়ুনঃ ভারতে ঝুলন্ত সেতু ভেঙে নদীতে, নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জন
এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড। এর আগে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুদল। জিতেছিল অজিরাই। তবে আয়ারল্যান্ডকে হালকা নেয়ার কোনো জায়গা নেই। পল স্টার্লিং, অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ব্যাট হাতে ম্যাচের রং বদলে দিতে পারেন। তাদের বোলিং বিভাগও সমীহ করার মতো। ইংল্য়ান্ডের বিরুদ্ধে নজর কেড়েছিলেন আয়ারল্যান্ডের বোলার জস লিটল। অজিদের সামনে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এটুকু বলাই যায়।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ফিওন হ্যান্ড এবং জোশুয়া লিটল।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউড।
ডিসিএন বাংলা/বি.খে.নি.