ডিসিএন বাংলা টেলিভিশন
করোনা ডেক্স
আজ (২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, সোমবার (২৬ সেপ্টেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়। এ ছাড়া করোনা শনাক্ত হয় ৭১৮ জনের দেহে।
আরও পড়ুনঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪ জন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪১১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৮১ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডিসিএন বাংলা/জা.ক.নি.