আব্দুল কাদের জিলানী
ডিসিএন বাংলা টেলিভিশন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রিপোর্টার্স ইউনিটি (RRU) কমিটি গঠন করা হয়েছে। আরিফুজ্জামান আরিফ(আজকের বিজনেস বাংলাদেশ) সভাপতি ও আল ফয়সাল অনিক (দৈনিক দেশবাংলা) কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শনিবার ২৪ সেপ্টেম্বর বিকেলে রুহিয়া রিপোর্টার্স ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে সহ-সভাপতি আব্দুল কাদের জিলানী (দৈনিক আমার সংবাদ), সহ-সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (দৈনিক গণকণ্ঠ), অর্থ সম্পাদক আলাল হোসেন (আরজেএফ ভয়েস), তথ্য ও প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান আকাশ (দৈনিক আলোকিত সকাল), নির্বাহী সদস্য বিশাল রহমান (স্থানীয় সম্পাদক দৈনিক দেশবাংলা), মামুন অর-রশীদ (দৈনিক বাংলাদেশ সংবাদ), আশরাফুল ইসলাম (দৈনিক সংবাদ সারাদেশ)।
ডিসিএন বাংলা/রু.নি.