আল আমিন স্বাধীন
ডিসিএন বাংলা টেলিভিশন
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরের রাণীপুকুর এলাকার ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরের উত্তর পার্শ্বে মাটিবাহী ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রাইভেটকার পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
আজ (১৩ আগস্ট) শনিবার দুপুর ১টার দিকে মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ শিমুল হোসেন (৩২) এবং তার স্ত্রী জিনিয়া খাতুন (২৪)। এ ঘটনায় প্রাইভেটকারের ড্রাইভার আহত হন।
জানা গেছে, শিমুল হোসেন ও জিনিয়া দম্পতি সকালে রাজশাহী দিক থেকে প্রাইভেটকার যোগে নওগাঁয় আসছিলেন। এ সময় মাটিবাহী ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় তাদের প্রাইভেটকারটি। এ সময় আহতাবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম।
ডিসিএন বাংলা/ন.দু.নি.