কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টেলিভিশন
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি জায়গার মালিকানা নিয়ে বিরোধের জেরে ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার লাহিড়ী মোহনপুরের ক্লীকমোড়ে হাবিবুর রহমান বাঁশি, শওকাত গং এবং মজিবুর রহমান মেম্বর, সামছুল গংদের মধ্যে শনিবার বেলা ১২ টার দিকে এই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিক্ষেপ করে ঘর দরজাসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- লাহিড়ী পাড়ার হারুনুর রশিদ (৩২), আল- মাহমুদ (৩৮), মিজানুর রহমান ফারুক (৪০), মেহবুব রহমান (২৪), আব্দুল আলীম (৫০), চাকসা গ্রামের শাহীন আলম (৪০), শওকাত হোসেন (৪৮), দহকুলা গ্রামের ভুলু (৫২), মজিবর রহমান (৫০), স্বপন (৪৮) সহ ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাবিবুর রহমান বাঁশি ও শওকাত গং জানান, উপজেলার লাহিড়ী মোহনপুর ক্লীকমোড়ে ১৯৭ শতাংশ বা প্রায় ৬ বিঘা জমি ২৬ জন ক্রয় সুত্রে মালিক হয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। ক্রয় সুত্রের মালিকগণ জায়গার উপর ঘর নির্মাণ করে দোকান, অফিস হিসেবে ভাড়া দিয়ে ও বাকী জায়গায় পুকুর খনন করে মাছ চাষ করে ভোগ করে আসছিলো। হঠাৎ করে আজ শনিবার দুপুরে মজিবুর রহমান ও সামছুল গংদের ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি, সোটা, ইট পাটকেল সহ দেশীয় অস্ত্র নিয়ে দোকানপাটে হামলা সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারিরা জায়গার উপর নির্মাণকৃত মানবাধিকারের কার্যালয় ও টাইগার স্পোর্টিং ক্লাব নামের দুটি প্রতিষ্ঠানে ভাংচুর করে। এসময় দুর্বৃত্তরা এ সময় অফিসে লাগানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের ছবি ভাংচুর করে । ঘটনার আগের দিন গতকাল শুক্রবার বিকেলে জায়গার অংশীদার ফারুক নামের একজনকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ ব্যাপারে ১৫ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
মজিবুর ও সামছুল গংদের পক্ষে ভুলু ভিন্নবার্তা কে জানান – তারা এই সম্পত্তির ১৯৭ শতাংশের মালিক আশরাফুল ইসলাম বাপ্পির নিকট থেকে বায়নানামা সুত্রে মালিক হয়ে জায়গা দখলে যাবার চেষ্টা চালান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ফোনে ভিন্নবার্তাকে কে জানান, উপজেলার লাহিড়ী মোহনপুরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে বর্তমান থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
ডিসিএন বাংলা/উ.আ.নি.