ডিসিএন বাংলা টেলিভিশন
মাওয়া প্রতিনিধিঃ
মাওয়া সি-বোট ঘাট থেকে গোসল করার সময় একটি ছেলে হারিয়ে যায়। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও ছেলেটির কোন খোঁজ পাওয়া যায় নি।
স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, নদীতে পানি কম থাকলেও অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতে অসংখ্য চোরা গর্তের সৃষ্টি হয়েছে। পানিতে ডোবার পর ছেলেটি কোন চোরা গর্তে ডুবে থাকতে পারে। ফলে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।
ছেলেটির খোঁজ না পেয়ে শেষে নৌ পুলিশের কাছে সাহায্য চায়। নৌ পুলিশের একটি টিম পানিতে নামে।
১ ঘন্টার ও বেশি সময় খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে লাশটি পাওয়া যায়। এরপর লাশটি লৌহজং থানায় নিয়ে যাওয়া হয়।
লাশটির কোনো পরিচয় না পাওয়ায় এটিকে বেওয়ারিশ লাশ হিসেবে ঘোষণা করা হয়।
ডিসিএন বাংলা/মা.আ.নি.