কাজী এহসানুল হাসান সন্টু
ডিসিএন বাংলা টেলিভিশন
উল্লাপাড়া, সিরাজগঞ্জ (প্রতিনিধি)
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী গ্রাম থেকে ৩৪৫ গ্রাম হেরোইনসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা র্যাব ১২ সদস্যরা।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের অনুপনগর গ্রামের ফয়জুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৪) ও একই উপজেলার চর আলাতলী গ্রামের তাহসান আলীর ছেলে পিয়ারুল ইসলাম (২৮)। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প।
আরও পড়ুনঃ ভোলার লালমোহনে টুং-টাং শব্দে কর্মকার পাড়া
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভেংড়ী এলাকায় ফিলিং স্টেশন এলাকা থেকে ওই দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৪৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আরও পড়ুনঃ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৫০ হাজার টাকা। আটকদের নামে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিসিএন বাংলা/উ.নি.