ডিসিএন বাংলা টেলিভিশন
গণপরিবহন ডেক্স
আজ (৮ জুলাই) শুক্রবার ভোর থেকে দেখা গেছে নবীনগর থেকে চন্দ্রা সড়কের ১৮ কিলোমিটার জটলা। এখনো অনেকটাই ধীর গতিতে চলছে যানবাহন।
সরেজমিনে দেখা যায়, সাভারের সড়কে রয়েছে অতিরিক্ত যাত্রীর চাপ। তবে সংকট রয়েছে গণপরিবহনের। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরের পর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। নবীনগর-চন্দ্রা সড়কের নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত পুরো পথেই গাড়ি থমকে রয়েছে। পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘণ্টা। চারশ টাকার ভাড়ার পরিবর্তে নেওয়া হচ্ছে ১৮০০ টাকা। তাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে কিংবা বাসের ছাদে করে গন্তব্যে ছুটছেন অনেকে।
আরও পড়ুনঃ কক্সবাজারের একটি রিসোর্ট থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার
এদিকে, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কেও একই চিত্র। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঢাকা-আরিচা মহাড়কে রয়েছে কিছুটা স্বস্তি। নবীনগর ও নয়ারহাটসহ কয়েকটি পয়েন্ট ছাড়া বাকি পথ যানজট মুক্ত রয়েছে।
আরও পড়ুনঃ ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে পূজার নতুন সিনেমা ‘সাইকো’
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, সড়কে যাত্রীবাহী বাস ও গরুবাহী ট্রাকের চাপ রয়েছে। চেষ্টা করছি যানজট নিরসনের। প্রত্যেক স্থানে হাইওয়ের পাশাপাশি ট্রাফিক পুলিশ রয়েছে।
ডিসিএন বাংলা/জা.প.নি.