ডিসিএন বাংলা টেলিভিশন
র্স্পোটস ডেক্স
১৬ জুলাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষ ওয়ানডে ও সফরের শেষ ম্যাচ খেলবে টিম টাইগার। সেখান থেকে ১৮ জুলাই বাংলাদেশে আসবে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। দেশে ফিরেই ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবেন টাইগার ক্রিকেটাররা। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টিম বাংলাদেশ।
আরও পড়ুনঃ ভারত-উইন্ডিজের মধ্যকার সিরিজের সময়সূচি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মোটামুটি একটা সূচি চূড়ান্ত করেছি। যেহেতু জিম্বাবুয়ে বোর্ড স্বাগতিক, তারাই এটা ঘোষণা করবে। তবে আমরা আগস্টের মধ্যে সফর শেষ করে দেশে ফেরাতে চাই আমাদের দলকে।’
আরও পড়ুনঃ ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার পুরস্কার বিতরণ
জিম্বাবুয়ে সফরে ব্যস্ত সূচি থাকবে টাইগার ক্রিকেটারদের সামনে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ১৮ জুলাই ফিরে তিনদিনের বিশ্রাম না নিতেই ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবে ক্রিকেটাররা। সেখানে পৌঁছে ২৫ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। এরপর ২৮ জুলাই, ৩০ জুলাই ও ১ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ শেষে দুই দিনের বিরতি শেষে ৪ আগস্ট টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দুই দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে ৪, ৬ ও ৮ আগস্ট। সফরের সবগুলো ম্যাচই হবে হারারেতে।
ডিসিএন বাংলা/খে.নি.