মঙ্গলবার (১৬ফেব্রুয়ারী, ২০২২) এ তথ্য জানিয়েছেন গবেষকরা। ৬৪ বছর বয়সি মার্কিন ওই নারী লিউকেমিয়াতে আক্রান্ত। যুক্তরাষ্ট্রের কনফারেন্স অন রেট্রোভাইরাসেস এন্ড অপরচুনিস্টিক ইনফেকশেন্সে উপস্থাপন করা হয় গবেষণার তথ্য উপাত্ত। এর মাধ্যমে এইচআইভি চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি’র প্রেসিডেন্ট শ্যারন লেউইন রয়টার্সকে জানান, এতে প্রমাণিত হয়েছে যে এইডসেরও চিকিতসা সম্ভব। এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিকভাবেই প্রতিরোধক্ষমতা রয়েছে এমন এক ব্যক্তির শরীর থেকে স্টেম সেল নিয়ে ওই নারীর দেহে প্রতিস্থাপন করা হয়। আম্বিলিক্যাল কর্ডের রক্তের মাধ্যমে তাকে চিকিৎসা দেয়া হয়। এর আগে দুইজন পুরুষ এইচআইভি থেকে মুক্ত হন।
ডিসিএন বাংলা/আ.নি.