রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। ৫২ বছর বয়সে আজ (১৫ ফেব্রুয়ারি ২০২২) মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে ডিসিএন বাংলা টিভির কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।
ডিসিএন বাংলা/রা.শো.নি.