ঢাকার রাজধানী টিটিপাড়া রেলগেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২২ বছর। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও সাদা খয়েরি ট্রাকসুট। মঙ্গলবার (৮ ফেব্রয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন জানান, ভোরে টিটিপাড়া জামে মসজিদসংলগ্ন রেলগেটে একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক। এত তার গলা থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি জানান, ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইম সিন তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।
ডিসিএন বাংলা/ঢা.দু.নি.