দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে হঠাৎ রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই শ্রমিকরা দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন রুটে গন্তব্যে যাওয়া যাত্রীরা। বাস কাউন্টারে টিকিট মাস্টাররা বলছেন, দৈনিক মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে মালিক পক্ষকে কাধিকবার জানানো হলেও তারা সেই দাবি না মানার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়ন।
তবে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, শুধুমাত্র দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলস চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন অনন্যরাও বাস বন্ধ করছে বিষয়টি শুনেছি।
ডিসিএন বাংলা/জ.দু.নি.