স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে এই সাড়ে ১১ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৪৯৪ জনের মৃত্যু হয়েছে।
আগের দিন বুধবার ১২ হাজার ১৯৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৩৬ জনের। সে হিসেবে শনাক্ত রোগী এবং মৃত্যু আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন পাঁচ হাজার ৯৫৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন সুস্থ হয়ে উঠলেন।
ডিসিএন বাংলা/জা.ক.নি.