ওমিক্রণের সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান বিধিনিষেধ আগামী ২১শে পেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন প্রজ্ঞাপনে দুটি বিষয়ের ওপর জোর দেয়া হয়েছে। উন্মুক্ত জায়গায় ও ভবনের ভেতরে সামাজিক রাজনৈতিক ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরের পাঠদান বন্ধ থাকবে। বাসার বাইরে সব জায়গায় বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
সংক্রমণ কমাতে সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশনাগুলো মানাতে মাঠে তৎপর থাকবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে, গেল ১০ই জানুয়ারি ১১ দফা বিধি-নিষেধ জারি করে প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনার দুই সপ্তাহের মধ্যে আরও নতুন ছয় দফা বিধি-নিষেধ জারি করে সরকার।
ডিসিএন বাংলা/জা.ক.নি.