করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকা বিভাগের বাসিন্দা। এই বিভাগে মারা গেছেন ২২ জন। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ৩৪ জনকে নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৬ জনে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহীতে ৪ জন, ময়মনসিংহে ২ জন এবং সিলেটে মারা গেছেন একজন। এই সময়ে পুরুষ মারা গেছেন ১৯ জন। অন্যদিকে ১৫ নারীর মৃত্যু হয়েছে। এদিকে এই সময়ে নতুন করে আরও ১২ হাজার ১৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে।
গেল ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭ হাজার ২০৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চট্টগ্রামে ১ হাজার ৮৭৫, রাজশাহীতে ৮৯১, খুলনায় ৭৮৪, রংপুরে ৪৫১, সিলেটে ৪১৯, বরিশালে ৩৫৫ এবং ময়মনসিংহে ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ডিসিএন বাংলা/ক.ঢা.নি.