
ডিসিএন বাংলা, স্টাফ রির্পোটারঃ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (৭ই ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য জানান । তিনি বলেন, ‘গত শনিবার থেকে জ্বর অনুভব করছিলেন শিক্ষামন্ত্রী। আইইডিসিআর রোববার তার নমুনা পরীক্ষা করিয়ে রাতেই রিপোর্ট দিয়েছে, ফল পজিটিভ এসেছে।’
ঠান্ডা-জ্বর থাকলেও শিক্ষামন্ত্রীর অন্য কোনো উপসর্গ নেই জানিয়ে খায়ের বলেন, ‘তিনি বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ আছেন।’ এদিকে আজ সোমবার (৭ই ডিসেম্বর) করোনামুক্ত হয়ে অফিসে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন তিনি।